মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>>
কুমিল্লা ৪ দেবিদ্বারে জামায়াতে ইসলামীর পক্ষে বুধবার (১০ ডিসেম্বর) বিকালে দেবিদ্বার উপজেলার ১৬ নং মোহনপুর ইউনিয়নের মোহনপুর বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা সাইফুল ইসলাম শহীদ দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ গনসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, জেলা কর্ম পরিষদ সাবেক সদস্য অধ্যাপক আবদুল মান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হুদা, মাওলানা শরীফুল ইসলাম সরকার, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক বাচ্চু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু মুছা, জামায়াতে ইসলামীর ১৬ নং মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম খান মিজান, মাওলানা শহীদুল্লাহ ভুঞা, মাওলানা রফিকুল ইসলাম ভূঞা সহ শতশত নেতকর্মী। এ সময় বাজারে ব্যবসায়ী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন।এবং আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জনগনের পাশে থাকার আহবান জানান।











মন্তব্য