কলমে:- নাজিম উদ্দিন।
**********************
আমি কবি দেখি শুধু
অসঙ্গতি যত,
সমাজের রন্ধ্রে রন্ধ্রে
দুর্নীতি কত।
তাই আমি লিখে যাই
দুর্নীতির কথা,
যেথা দেখি দুর্নীতির
শিকড় গাথা।
দুর্নীতির কথা আমি
আর কত বলি,
সব ক্ষেত্রে সুদ ঘুষ
লিখে আমি চলি।
সমাজটা পঁচে গেছে
দুর্নীতি দিয়ে,
কার কথা কে শোনে
সবাই ব্যস্ত নিজেকে নিয়ে।


মন্তব্য