১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

দীর্ঘ ১৪ বছর অভিনয়ে নেই সাবরীন সাকা মিম, জানালেন বিরতির পেছনের গল্প

  

ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সাবরীন সাকা মিম। অনেক নাটকে তার সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। তবে দীর্ঘ ১৪ বছর ধরে তিনি শোবিজ অঙ্গন থেকে পুরোপুরি দূরে রয়েছেন। বর্তমানে তিনি অভিনয় থেকে সরে এসে নিজের পেশাগত জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার কারণ হিসেবে মিম জানান, পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল। বিয়ের আগে শ্বশুরবাড়ির সবাই তার অভিনয় পেশার কথা জানতেন। কিন্তু বিয়ের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। তিনি বুঝতে পারেন, তার অভিনয় চালিয়ে যাওয়া পরিবারটি সহজভাবে নিচ্ছে না। এই টানাপোড়েন থেকেই তিনি অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

অভিনয় ছাড়লেও শেষ পর্যন্ত সেই সংসার টেকেনি। এ বিষয়ে মিম বলেন, ‘ধীরে ধীরে বুঝতে পারি, সংসার করা সম্ভব নয়। তবে এ নিয়ে আমি কাউকে দোষারোপ করতে চাই না, কাউকে অসম্মানও করব না। একপর্যায়ে বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’

বিচ্ছেদের পরবর্তী সময় সম্পর্কে তিনি জানান, পরিবারের পূর্ণ সমর্থন তাকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। সেই কঠিন সময়ে মা-বাবাকে নিয়ে কয়েক মাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে পরিবারের সান্নিধ্যে সময় কাটিয়ে তিনি নিজেকে সামলে নিয়েছেন। বিয়ের পর কিছু সময় সংবাদ পাঠিকা হিসেবে কাজ করলেও পরবর্তীতে তা ছেড়ে দেন।

বর্তমানে মিম ‘অ্যাকশনএইড বাংলাদেশ’-এর সঙ্গে যুক্ত হয়ে অবহেলিত শিশুদের নিয়ে কাজ করছেন। নিজের বর্তমান জীবন নিয়ে তিনি বলেন, ‘শিশুদের নিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি আমার বর্তমান চাকরিটা খুব উপভোগ করছি। মা, বাবা, ছোট বোন ও তার সন্তানকে নিয়ে এখন আমি বেশ ভালো আছি।’

দীর্ঘ বিরতির পরও ভক্তরা তাকে ভোলেননি। প্রায়ই তাকে প্রশ্ন শুনতে হয়, কেন তিনি অভিনয় থেকে দূরে এবং কবে ফিরবেন। মিম বলেন, ‘যেখানেই যাই, মানুষ এখনো জানতে চায় আমি কেন অভিনয় করছি না। পুরোনো নাটকের সূত্র ধরে এখনো দর্শক আমাকে মনে রেখেছেন, এটাই আমার বড় প্রাপ্তি।’

অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে মিম বলেন, ‘অভিনয় করব না, তা কখনো বলিনি। তবে আগের মতো আর নিয়মিত হওয়ার কোনো ইচ্ছা নেই। যদি মনের মতো কোনো গল্প পাই, তাহলে হয়তো অল্পস্বল্প কাজ করতে পারি।’ প্রতিবেদনে যোগ করা তথ্য: নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া কী বার্তা দেয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: শিশু বয়স থেকে দীর্ঘ সময় নিয়মিত পর্দায় দেখা গেছে অভিনয়শিল্পী সাবরীন সাকা মিমকে। প্রতিবেদনে যোগ করা তথ্য: অনেক নাটকে তার প্রাণবন্ত উপস্থিতি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল। প্রতিবেদনে যোগ করা তথ্য: যে কারণে আর কখনোই অভিনয়ে ফিরবেন না শান্তা ইসলাম।

গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিবেদনে যোগ করা তথ্য: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও ভয়াবহ হয়ে উঠছে: জাতিসংঘ।
  • প্রতিবেদনে যোগ করা তথ্য: মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স।
  • প্রতিবেদনে যোগ করা তথ্য: ‘তোমরা লেখবা, আর আমরা পিটাইমু’—সাংবাদিকদের উদ্দেশে শরীয়তপুর বিএনপি নেতা।
  • প্রতিবেদনে যোগ করা তথ্য: শর্তসাপেক্ষে চলবে সাভারে মাজারের ওরস: ইউএনও।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page