৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু। শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ  >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে বাংলাদেশের সংখ্যালঘু ও সংখ্যাগুরুর মধ্যে কোনো বিভাজন থাকবে না। আমরা সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করব—ইনশাআল্লাহ।তিনি গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।তিনি বলেন, আমি ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি নির্বাচিত হয়ে এলাকাবাসীকে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। এমপি থাকা অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রাপ্ত উন্নয়ন অর্থ কোথায় ও কীভাবে ব্যয় করেছি—তার পূর্ণ হিসাব ‘প্রয়াস’ নামীয় পত্রিকায় প্রকাশ করেছি। আমি সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছি। আগামীতে আপনাদের ভোটে আবার এমপি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।তিনি গতকাল সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়া, সৈয়দ আসকর খন্দকার পাড়া, গোলাম ফকির পাড়া, পশ্চিম সিকদার পাড়া, পূর্ব শিকদার পাড়া, পরশমণি হাসপাতাল এলাকা, কালাচাঁদ পাড়া, দেব পাড়া, কামারের ভাঙ্গা, বনিক পাড়া, ঘাটিয়াপাড়া, ডলু ব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা; ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া, আশেকের পাড়া, উজির-নাজির পাড়া, গোয়াজর পাড়া; ২ নম্বর ওয়ার্ডের ছগিরা পাড়া, মাইজপাড়া, ধুপি পাড়া, সুগন্ধা ক্লাব এলাকা; ছড়ারকুল সৈয়দ হাজী স্কুল সংলগ্ন এলাকা, সামিয়ার পাড়া; ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সতি পাড়া ও ছমদারপাড়ায় গণসংযোগ ও পথসভা করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন ও সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।শাহজাহান চৌধুরী আরও বলেন, আমাকে ২০০১ সালে নির্বাচিত করেছিলেন বলেই আমি সাতকানিয়াকে পৌরসভায় উন্নীত করতে পেরেছি। আগামীতে সুযোগ পেলে আরও বেশি উন্নয়ন সাধন করব—ইনশাআল্লাহ। তিনি সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান
চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান
মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ
পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু।
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

You cannot copy content of this page