৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড- অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসত্রয়ীর কেউ অনুমিতভাবেই আসছেন না বাংলাদেশ সফরে। কামিন্সের বদলে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ওয়ানডে সিরিজে নতুন মুখ পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কট, টি-টোয়েন্টি সিরিজের দলে বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস।চোট সমস্যা না থাকলেও টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। দুই অভিজ্ঞ অলরাউন্ডারকে বাদ দেওয়া হয়েছে বলেই ধরে নেওয়া যায়। ওয়ানডে থেকে অবসর নিয়েছেন দুজনই।ওয়ানডে থেকে অবসর নেওয়া স্টিভেন স্মিথকেও রাখা হয়নি টি-টোয়েন্টি দলে। গত বিশ্বকাপে বদলি হিসেবে দলে জায়গা পেলেও ম্যাচ খেলরার সুযোগ তিনি পাননি।আগামী মাসের এই বাংলাদেশ সফরের ঠিক আগে এই মাসের শেষে পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পেসত্রয়ী থাকছেন না সেখানেও। নেতৃত্বে যথারীতি মার্শ। ওই সিরিজের দলে নতুন মুখ ব্যাটসম্যান অলিভার পিক।এই বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি। বিশ্বকাপে দলের শেষ দুই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার নতুন প্রজন্মের দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান মনে করা হয় তাকে। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু করতে না পারলেও মূলত প্রতিভার কারণেই সুযোগ পেলেন ১৯ বছর বয়সী ব্যাটসম্যান। বাংলাদেশ সফরের দলে অবশ্য তাকে রাখা হয়নি।আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়া কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিন ও লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের জশ ইংলিস আছেন দুই সফরের দলেই।পাকিস্তানে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ৩০ মে, ২ জুন ও ৪ জুন। বাংলাদেশে ওয়ানডে সিরিজে তিন ম্যাচ মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ ১৭, ১৯ ও ২১ জুন।পাকিস্তানে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেয়ারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, ম্যাথু শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জ্যাম্পা।বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page