২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোর সভাপতি না আসায় আবারো স্থগিত হলো নিয়োগ পরীক্ষা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

তানোর,প্রতিনিধি:>>>

রাজশাহীর তানোর পৌর সভা দাখিল মাদ্রাসার সভাপতি না আসায় আবারো স্থগিত করা হয়েছে নিয়োগ পরীক্ষা। এঘটনায় চাকরী প্রত্যাশীসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনার বিরাজ করছে।পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রার্থীদের ডেকে মাদ্রাসায় উপস্থিত হননি ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল মোল্লা। ফলে স্থগিত করা হয় নিয়োগ পরীক্ষা।তবে, সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত মাদ্রাসায় অপেক্ষা করে ফিরে গেছেন মাদ্রাসার সুপার, ডিজির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা। একই সাথে আবারো কাঁদতে কাঁদতে ফিরে গেলেন চাকরী প্রার্থীরা।এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীসহ চাকরী প্রত্যাশীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় সভাপতির অপসারনসহ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীসহ এলাকাবাসী।এর আগে গত ১৯ শে মে /২০২৩ ইং তারিখে নিয়োগ পরীক্ষার জন্য চাকরী প্রত্যাশীদের পরীক্ষায় অংশ গ্রহনের চিঠি দিয়ে সভাপতি/সুপারসহ সংশ্লিষ্টদের কেউ মাদ্রাসায় উপস্থিত না হওয়ায় সকাল থেকে অপেক্ষা করে দুপুরে ফিরে যান পরীক্ষার্থীরা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী ও চাকরী প্রত্যাশী প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তানোর পৌর সভা দাখিল মাদ্রাসায় ১জন আয়া ও ১ জননৈশপ্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয।এর আগে ১৯শে মে /২০২৩ ইং সকাল ৯ টায় লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য প্রার্থীদেরকে স্বাক্ষাৎকার/প্রবেশ পত্র দিলেও পরীক্ষা নেয়া হয়েছিলো না।ফলে, পরীক্ষা গ্রহনের জন্য ৭ ই জুলাই শুক্রবার নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা করে চাকরী প্রত্যাশীদের প্রবেশ পত্র দেয়া হয়। প্রবেশ পত্র পেয়ে চাকরী প্রত্যাশীরা খুশি ও আনন্দঘন পরিবেশে মাদ্রাসায় গিয়ে উপস্থিত হন।এসময় তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান (ঢাকা থেকে আসা) ডিজির প্রতিনিধিসহ মাদ্রাসার মাদ্রাসার সুপার মাদ্রাসায় উপস্থিত হলেও ম্যানেজিং কমিটির সভাপতি তানোর পৌর যুবলীগ সাবেক সভাপতি ইকবার মোল্লা মাদ্রাসায় আসেন নি।মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর যুবলীগের সভাপতি ইকবাল মোল্লা বলেন, রাজশাহীতে নিয়োগ পরিক্ষা শুরু হয়েছে। সুপার বলেছে স্থগিত আপনি কিভাবে বলেন শহরে পরিক্ষা হচ্ছে প্রশ্ন করা হলো উত্তরে বলেন আমি ব্যস্ত আছি পরে কথা বলছি।এব্যাপারে যোগাযোগের জন্য তানোর পৌর সভা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি তানোর পৌর যুবলীগ সাবেক সভাপতি ইকবাল মোল্লার মোবাইলে ফোন করা হলেেও তার বক্তব্য পাওয়া যায়নি।এনিয়ে মাদ্রাসার সুপার মুনসুর রহমান বলেন, সভাপতি সাহেব মাদ্রাসায় উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, ডিজির প্রতিনিধিসহ মাদ্রাসায় গিয়ে বেলা ১১ পর্যন্ত অপেক্ষা করেও সভাপতি সাহেব উপস্থিত হননি। ফলে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে।তিনি বলেন এর আগেও একবার এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিলো বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page