২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার ঢাকা-যশোর রুটে আবারও ইউএস-বাংলার ফ্লাইট চলাচল শুরু ৯ সেপ্টেম্বর থেকে আজ টিভিতে যা দেখবেন: ২৬ আগস্ট ২০২৬-এর খেলার সূচি দীর্ঘ ১৪ বছর অভিনয়ে নেই সাবরীন সাকা মিম, জানালেন বিরতির পেছনের গল্প দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় রদবদল শরীয়তপুরে তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়: ফোন করে হুমকি দিলেন বিএনপি নেতা বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ
     
             

তানোরে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে দলীয় শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির দু’নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৩ মার্চ বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়েছে। এরা হলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এবং পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) সভাপতি প্রভাষক মুজিবুর রহমান।জানা গেছে, গত ১১ মার্চ মঙ্গলবার পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে কৃষ্ণপুর মহিলা কলেজ চত্ত্বরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।এদিকে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি ও চেয়ারম্যান (সাবেক) মমিনুল হক মমিনের অনুসারীদের সঙ্গে ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান অনুসারীরা ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে মুজিবুর রহমানের ইন্ধনে তার অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে মমিন ও তার ভাই গানিউলকে বেধড়ক মারপিট করে। তাদের হামলায় গানিউল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিওতে ভর্তি করা হয়। কিন্তুত চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে গানিউল মারা যায়। এঘটনায় এদিন রাতে গানিউলের ভাই মমিনুল হক মমিন বাদি হয়ে তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানকে প্রধান ও পাঁচন্দর ইউপি বিএনপির একাংশের সভাপতি প্রভাষক মজিবুর রহমানকে দুই নম্বর আসামী করে ৩৭জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।এদিকে বৃহস্পতিবার রাতে মামলার আসামি কচুয়া আইডিয়াল কলেজ অধ্যক্ষ ফুল মোহাম্মদকে পুলিশ আটক করেছে। অন্য আসামিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।এবিষয়ে জানতে চাইলে নিহত গনিউল ইসলামের স্বজনেরা বলেন, দল থেকে বহিষ্কার নয় তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি চায়।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি
কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক
কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান 
কাতারে সাউইস্ট গাড়িতে বিশেষ ছাড়: ডাউনপেমেন্ট ছাড়াই মিলছে আইফোন ১৭

You cannot copy content of this page