১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

তানোরে আলোচিত আত্মহত্যা প্ররোচনা মামলা ধাঁমাচাপা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহীর তানোরে স্বামীর নির্যাতন সইতে না পেরে চিরকুট লিখে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ মুক্তা আক্তার ওরফে ময়না (২৮)।গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে তানোর ফায়ার সার্ভিস মোড়ের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটেছে।এদিকে ঘটনার পর পরই নিহতের স্বামী-শশুর গা-ঢাকা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদনের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়।অন্যদিকে এঘটনায় একইদিন রাতে নিহতের বোন মমতাজ বেগম বাদি নিহতের স্বামী আওয়ামী মতাদর্শী রবিউল ইসলামসহ ৫ জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। এদিন মমতাজ বেগম মামলা করে গণমাধ্যম কর্মীদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় বলেন, তিনি এর সুষ্ঠু ও ন্যায় বিচার চান।একই সঙ্গে আসামিদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেন। কিন্তু আসামি গ্রেফতার তো পরের কথা কদিন না পেরুতেই বড় অঙ্কের টাকার বিনিময়ে থানায় বসে ঘটনার মিমাংসা করা হয়। অথচ হত্যা বা আত্মহত্যা প্ররোচনা মামলা আপোষযোগ্য অপরাধ নয়। নাম প্রকাশ না করার শর্তে নিহতের এক স্বজন বলেন, তারা ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক চাপে আপোষ করতে বাধ্য হয়েছেন। এদিকে গ্রামের সাধারণ মানুষ ময়না আত্মহত্যা প্ররোচনার মামলার অধিকতর তদন্ত করে রবিউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। যাতে যা দেখে আগামিতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, না দেখে এবিষয়ে কিছু বলা যাবে না,তিনি অফিসে এসে সরাসরি কথা বলতে বলেন। এবিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন,কোনো টাকা-পয়সা লেনদেন হয়নি।তিনি বলেন, গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রামে বসে এবং থানা ও আদালতের মাধ্যমে আপোষ করা হয়েছে। তবে রবিউল ইসলামের পুত্র বলেন, থানায় ওসি স্যারের উপস্থিতিতে আপোষ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page