৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে বসতঘরে মিললো ১২ ফুট লম্বা অজগর, উদ্ধার করে অবমুক্ত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিবপুরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

ডাকাত শাহীনের চোরাচালান নিয়ন্ত্রক যুবদল নেতা রুবেল অস্ত্র ও গুলিসহ আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজারের রামুতে অস্ত্র ও গোলাবারুদ সহ এক যুবদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। আটক যুবদল নেতা মুবিনুর রহমান রুবেল (২৮) গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং কুখ্যাত ডাকাত শাহিনের সেকেন্ড ইন কমান্ড বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা এলাকায় থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রামু থানা পুলিশ সাংবাদিকদের প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।রামু থানা ওসি তদন্ত মো: ফরিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মুবিনুর রহমান রুবেলকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরি এলজি, ৫টি কার্তুজ, ৪টি গুলি, রামদা, লোহার রড ও হাতুড়ি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি তদন্ত মোঃ ফরিদ।স্থানীয়রা জানান, আটক রুবেল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাত শাহিনের অন্যতম সহযোগী হিসেবে যুক্ত ছিলেন। পট পরিবর্তনের পর যুবদলের রাজনীতির প্রভাব খাটিয়ে ডাকাত শাহীনের চোরাচালানসহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রন করতেন আটক রুবেল। এদিকেঅস্ত্রসহ যুবদল নেতা আটকের ঘটনায় স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক মাঠে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রামুর যুবদল নেতা এমডি সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে পেইজবুক পোস্টে জানান,৫ আগস্টের পরে টাকার বিনিময়ে মুবিনুর রহমান রুবেলকে গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি করা হয়েছে। দুঃসময়ের রাজপথে নেতা কর্মীরা প্রতিবাদ করলেও উপজেলা এবং জেলার নেতারা বিষয়টা আমলে নেয়নাই। এদিকে মুবিনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গর্জনিয়া শাখার কোনো পর্যায়ের দায়িত্বশীল পদে নেই এবং বর্তমানে যুবদলের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই বলে বিবৃতি প্রদান করেছে গর্জনিয়া ইউনিয়ন যুবদল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page