১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আরিফুজ্জামান (সাগর) >>> রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাকিব (১৯), ২। মোঃ ফারহান খান (১৮), ৩। সালমান আহম্মেদ (১৮), ৪। মোঃ জিহান আহম্মেদ (১৮) ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো চাপাতি, একটি ধারালো টিপ চাকু, চারটি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের ব্রেকের স্টিলের ডিক্স ও সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করে দেশীয় তৈরি বিশেষ ধরণের অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে ও বংশাল থানা এলাকায়ক ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের মধ্য থেকে সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। বাকী ১০/১৫ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাকিব ও ফারহানের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহম্মেদ, মোঃ জিহান আহম্মেদ ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে গ্রেফতার করা হয়।থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত এলাকায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page