৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ সুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর। পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের আদিতমারি সম্মেলন প্রস্তুতি কমিটি ও আহ্বায়ক কমিটির আলোচনা সভা।
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলার পলাতক আসামি মো. হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক মো. হোসেন সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেগিল্যার বিল এলাকার মৃত কালু মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেগিল্যার বিল এলাকায় মো. হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযান শেষে ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. হোসেনকে আটক করা হয়।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ১৪ মে ২০২৬ তারিখে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল রাস্তার মাথায় ডাক্তার এনামের একটি ফাঁকা জায়গায় রাখা লবণবোঝাই ট্রাকে অভিযান চালায় এসআরবি-১৫-এর সদস্যরা। এ সময় ট্রাকে থাকা লবণের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।পরে আটক চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. হোসেনসহ আরও তিনজনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত। মামলা দায়েরের পর থেকে মো. হোসেন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে শনিবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পুলিশের দাবি, ইয়াবার চালানটির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের উৎস এবং চালানের গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আটক মো. হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, এক লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. হোসেনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।সীমান্তবর্তী টেকনাফে মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবার ওই চালানের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page