২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাণবন্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নীল রতন দেব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে,এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্,উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক  জাহেদুল ইসলাম লাবু,জাতীয় ছাত্র শক্তির আহবায়ক মোতালেব হোসেনসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের স্বজন প্রমুখ। এ ছাড়াও  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোসাঃ মাহমুদা খাতুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান,খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সুশীল সমাজ,সাংবাদিক ও জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।সভায় ৫ আগস্ট দিবসটির তাৎপর্য  তুলে ধরে আলোচনা সভা,স্মৃতিচারণ, সকল মসজিদ, মন্দির,গির্জায় দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, দোয়া ও মোনাজাত,বিশেষ সময়ে বিভিন্ন হাট বাজারের সড়ক ও জন গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা প্রদর্শনী, প্রামাণ্য চলচিত্র প্রদর্শন, প্রীতিভোজের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ইউএনও আরিফুর রহমান  জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারীভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের খোঁজখবর নেন,পাশাশি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সবার সহযোগিতা কামনা করেন। অপর দিকে সভায় উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনরা তাদের বক্তব্যে বলেন,জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি রক্তক্ষয়ী ও গুরুত্বপূর্ণ অধ্যায়।আজকে এ জুলাই গণঅভ্যুত্থান না হলে এখানে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতামনা।তাই দিবসটি আরো বেশি মর্যাদায় পালনসহ আগামী প্রজন্মের মাঝে জুলাই চেতনাকে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ আগামীতে উপজেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তারা। যা এর মাধ্যমে এ উপজেলা দেশের মধ্যে অন্য জেলা-উপজেলা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।তারা আরো বলেন,এ ব্যাপারে আমরা সকল রাজনৈতিক দল সহযোগিতার হাত বাড়িয়ে দিব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page