১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ড নাগরিক নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই ক্রুর মধ্যে মারামারির ঘটনায় এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি এমটিকেপিপি০১ (MTKPP01) নামের জাহাজের ক্রু সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত রাফিফং কালাহান (৩০) থাইল্যান্ডের নাগরিক। তার বাবার নাম সানইয়াপং কালাহান।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় এক ক্রু অপরজনকে ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহত থাইল্যান্ড নাগরিককে হাসপাতালে নিয়ে আসেন শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন। তিনি জানান, ঘটনার পর জাহাজের অন্যান্য ক্রুরা দ্রুত আহত রাফিফংকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সাংবাদিকদের বলেন, “নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করা হবে।”
পুলিশ ও বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত বিদেশি ক্রুকে জিজ্ঞাসাবাদের জন্য নজরদারিতে রাখা হয়েছে। আনোয়ারা থানা পুলিশ, বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিপিং এজেন্সি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে জাহাজে কর্মরত অন্যান্য ক্রুদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

You cannot copy content of this page