২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জাপানে ১২তম GCB বায়োমেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিম্পোজিয়াম জায়গা করে নিলো মোঃ আব্দুল্লাহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান প্রতিনিধি >>> টেকনাফের সীমান্ত জনপদ থেকে উঠে আসা তরুণ সমাজকর্মী ও মানবিক সংগঠন Young Strength in Social Organisations (YSSO)-এর প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ অর্জন করেছেন আন্তর্জাতিক পর্যায়ের এক অনন্য স্বীকৃতি। তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “১২তম GCB বায়োমেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিম্পোজিয়াম ২০২৫”-এ অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।আগামী ১৭ আগস্ট ২০২৫, হাইব্রিড ফরম্যাটে (সশরীরে ও ভার্চুয়াল) অনুষ্ঠিতব্য এ সিম্পোজিয়ামের থিম নির্ধারণ করা হয়েছে— “Excellence and Extension of Radiotherapy”।মো. আব্দুল্লাহ বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। বিভাগের অধ্যাপক ড. মোখলেছুর রহমানের তত্ত্বাবধানে তিনি ও তার সহপাঠী রাকিব হোসেন এই গ্রীষ্মকালীন গবেষণা প্রোগ্রামের জন্য নির্বাচিত হন।হোক্কাইডো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬ জুন ২০২৫ তারিখে তাদের কাছে অফিসিয়াল আমন্ত্রণপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছে।সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে আব্দুল্লাহ আধুনিক ক্যান্সার চিকিৎসা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করবেন। এতে থাকছে রেডিওথেরাপি, ইমিউনো পিইটি ইন অনকোলজি, থেরাগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যালস এবং কার্ডিয়াক অ্যাবলেশন সংক্রান্ত প্র্যাকটিক্যাল শিক্ষা। এ ছাড়াও তিনি PET স্ক্যানার, লিনিয়ার অ্যাক্সিলারেটর, গামা ক্যামেরা এবং MRI মেশিন পরিচালনার ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।এই সাফল্য প্রসঙ্গে আব্দুল্লাহ বলেন,”এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমার বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য সম্মানের বিষয়। ভবিষ্যতে এই জ্ঞানকে কাজে লাগিয়ে গবেষণা ও মানবিক কার্যক্রমে অবদান রাখতে চাই, ইনশাআল্লাহ। YSSO-এর মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”সিম্পোজিয়ামের ফেলোশিপের আওতায় জাপানে থাকা ও খাওয়ার ব্যয় বহন করা হলেও বিমান ভাড়ার খরচ অংশগ্রহণকারীদের নিজ দায়িত্বে বহন করতে হবে। এ বিষয়ে আব্দুল্লাহ বলেন,”আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, তিনি নিশ্চয়ই পরবর্তী ব্যবস্থাও করে দেবেন—তাওয়াক্কালতু আলাল্লাহ।”টেকনাফের মতো একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এক তরুণের এই অর্জন দেশের চিকিৎসা ও গবেষণা খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এটি দেশের অন্য তরুণদের জন্যও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ  

You cannot copy content of this page