১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার মালদ্বীপ শাখা।
  • জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার মালদ্বীপ শাখা।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার উদ্যোগে গতকাল ১৫ই মে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সারে আটটায় মালদ্বীপের রাজধানী মালের মাবিয়া মাগুতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মো: আলমগীর সিকদারের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: দুলাল আল মাইজভান্ডারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জার্মান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন।তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করেন এবং অন্তবর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক সহ সম্পাদক মো: জিয়া খাঁ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আল আমিন ও সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানের সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মালদ্বীপ শাখার সভাপতি মোঃ মাসুম মুন্না ও সিনিয়র সহ সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সবুর,কেন্দ্রীয় অফিস সহকারী সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মালে মহানগর পূর্বের সভাপতি মুহাম্মদ আরশাদ, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শুরুতেই মধুর কন্ঠে পবিত্র কালামে পাক তেলাওয়াত করেন হাফেজ জাহিদুজ্জামান ও ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ মাহবুব হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের মালদ্বীপ শাখার দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম মো: শাহ জালাল, মো আনোয়ার, মোঃ রাজীব মন্ডল। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীরা জুলাই গণঅভ্যুত্থানে রেমিট্যান্স বন্ধ না করলে ও রাজপথে না নামলে গণঅভ্যুত্থান হতো না। জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের পাশাপাশি প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান তারা।আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মিলে কেক কেটে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page