২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জাতীয় পার্টি হচ্ছে সব চেয়ে সাপের বিষ  কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশে এ.কে উদার 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> ফ্যাসিস্ট-মাফিয়া আ’লীগের দোসর ও তাদের গৃহপালিত দল জাতীয় পার্টি  আগামীতেও স্বৈরাচার হিসেবে অবতীর্ণ হবে। যা ইতিপূর্বেও আপনারা দেখেছেন  তাদের ভয়ংকর দেশ পরিচালনার রাজনৈতিক রূপ। তাই আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের  উদ্দেশ্য বলছি। এই জাতীয় পার্টিকে পোষ মানানোর চিন্তা ভাবনা মাথায় নিয়েন না।এই জাতীয় পার্টির রক্তে স্বৈরাচার বইছে। আপনারা মনে করছেন, এই জাতীয় পার্টি আপনাদের সেবা-যত্ন করবে। তাহলে ভুল বুঝছেন। এরা হচ্ছে সবচেয়ে সাপের বিষ। এরা হচ্ছে সাপের বাচ্চা। এই বাচ্চা কখনো ছোবল ছাড়া থাকতে পারে না। ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও আ’লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে এক বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ.কে উদার এসব কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জে গণ ও ছাত্র অধিকার পরিষদের ব্যানারের  উপজেলাস্থ গণধিকার পরিষদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে করেন।এ সমাবেশে তিনি আরো বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আপনারা জানেন, গত ৫সেপ্টেম্বর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বদলীয় প্রোগ্রাম  হয়েছে। সেখানে উপস্থিত ছিল বিএনপি, জামায়াত,এনসিপিসহ গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ এবং সেদিনেই  আপনারা দেখেছেন জাতীয় পার্টির শামীম পাটোয়ারী গণআধিকার পরিষদের নেতাকর্মীকে সন্ত্রাসী  বলেছেন।অথচ আপনারা জানেন,গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে গণ ও ছাত্র  অধিকার পরিষদের নেতা-কর্মীরা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। আর এ শামীম পাটোয়ারী স্বৈরাচার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। সেই সাথে আপনারা দেখেছেন, আমরা কিছুদিন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল ও সাধারণ জনতা যে কথাটা বলে আসছি রিফাইন আওয়ামী লীগের প্রসেস বাংলাদেশে চলমান আছে। যার ধারক- বাহক হিসেবে কাজ করছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি আ’লীগের মামলা বিহীন ও ক্লিন ইমেজের নেতাকে মনোনয়ন দেবেন। তারা ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পূর্ণবাসনের জন্য সামনে থেকে একাট্টা হয়ে কাজ করছে। যদি তাই হয় তাহলে আমরা জীবন দিয়ে হলেও  তা প্রতিহত করব। আমি কিশোরগঞ্জ বাশির উদ্দেশ্যে বলতে চাই। আপনারা কি বলতে পারেন, এ উপজেলায় কলঙ্ক ছাড়া আওয়ামী লীগের কোন নেতা আছে। জাতীয় পার্টি ও আওয়ামী দুঃশাসন আমলে আপনারা কোরআন হাদিসেের কথা বলতে পারেন নাই। ভোট দিতে পারেন নাই। তাই  ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠনে স্বৈরাচার আ’লীগের গৃহপালিত দোষর জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও  নূর ভাইয়ের উপর বর্বরোতিত হামলায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, ইন্টারিন সরকার  নূর ভাইকে উন্নত  চিকিৎসার জন্য  বিদেশে পাঠানোর কথা বলেছেন। কিন্তু এখনো পাঠানো হয়নি। যা বিষয়টি প্রহসন ছাড়া আর কিছুই নয়। অন্যান্যদের মধ্যেও বক্তব্য দেন, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসাইন,উপজেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি মাসুম বিল্লাহ,উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম,যুব অধিকার পরিষদ সভাপতি লাভলু হক প্রমুখ। তারা  নূরের উপর হামলার তীব্র প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানান। তারা সরকার, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনের প্রতি প্রশ্ন তুলে ধরে  আরো বলেন, আমরা ২৪ ঘন্টার মধ্যে জিএম কাদের,শামীম পাটোয়ারীসহ অন্যান্য নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছি। কিন্তু  তা করা হয়নি। তারা কিভাবে জনসম্মুখে সংবাদ সম্মেলন করতে পারেন।কেন তাদের গ্রেফতার করা হয়নি জাতির সামনে এর জবাব দিতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page