২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

চেয়ারম্যান-মেম্বারগণ আমরা অকাল মৃত্যু চাইনা কিশোরগঞ্জে মানববন্ধনে বক্তাগণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> সারা দেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করণের অভিপ্রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন ৯টি ইউপির জনপ্রতিনিধিরা।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম উপজেলা শাখার আয়োজনে স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে  ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।এতেব বক্তব্য দেন,বড়ভিটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের  সভাপতি আলহাজ্ব ফজলার রহমান,কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,বাহাগিলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন,পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন,ইউপি সদস্য ডাবলু মিয়া,সাফিউল ইসলাম,রোজিনা বেগম প্রমুখ।এসময় বক্তারা বলেন,জনগনের দোড়গোড়ায় দাঁড়িয়ে থাকা ইউনিয়ন পরিষদগুলোতে আমরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে গ্রামীণ মানুষের জান-মাল ও আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসেবা দিয়ে যাচ্ছি।জন্ম-মৃত্যু ও নাগরিক-চারিত্রিক সনদ প্রদান,গ্রাম আদালত পরিচালনা করে মামলা -মোকদ্দমা নিষ্পত্তিকরণসহ নানা সেবা দিয়ে দিচ্ছি।এছাড়াও হত দরিদ্র  মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়ন করার ফলে প্রতিষ্ঠানগুলো ওই সব মানুষের একমাত্র আশা- আকাঙ্ক্ষার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।এ অবস্থায় সকল ইউনিয়ন পরিষদগুলো বিলুপ্ত করণ  করা হলে জনপ্রিয় অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং জনমনে চরম অসন্তোষ বিরাজ করবে।তাই  তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে,সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলো বিলুপ্ত ঘোষণা  না করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ।তারা আরো বলেন,আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। তাই চেয়ারম্যান-মেম্বারগণ  অকাল মৃত্যু চাইনা।আর জনপ্রতিনিধিদের মেয়াদের আগে  ইউনিয়ন পরিষদগুলো বিলুপ্ত করণ করা হলে গত ৫ আগস্টের মত জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ অচল করে দেওয়া হবে মর্মে হুঁশিয়ারি দেন।মানববন্দন শেষে  তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page