২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ নেত্রকোনায় শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ এখন সময়ের দাবি নায়করাজ রাজ্জাকের প্রয়াণের ৯ বছর: এক কিংবদন্তির ফিরে দেখা জীবন নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার
আন্তর্জাতিক:
হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার
     
             

চাটখিলে শ্রমিকদল নেতা শহীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গসংগঠন শ্রমিকদল নেতা মোহাম্মদ শহিদুল ইসলাম শহিদ এর নামে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চাটখিল উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চাটখিল পূর্ব বাজার জাহাঙ্গির টাওয়ার এর সামনে থেকে শুরু করে পুরো বাজার প্রদক্ষিণ করে আনিতা ফিলিং স্টেশন সংলগ্ন বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে শহিদুল ইসলাম শহিদ বলেন আমি বিগত ৩০ বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত,আমি ১৮ বছর চাটখিল পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও প্রায় ১০ জেলা শ্রমিক দলের সহ সভাপতি ছিলাম,এছাড়াও চাটখিল পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক ও চাটখিল পৌরসভা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু কিছু অসাধু লোক আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তত্ত্ব দিয়ে আমারও আমার পরিবারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বিগত স্বৈরাচার সরকারের আমলে আমিও আমার পরিবার ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতি সম্মুখীন হয়েছি।আমি দুই দুইবার চাটখিল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসাবে জনগণের ভোটে বিজয়ী হওয়ার পরেও স্বৈরাচার সরকারের লোকজন আমার বিজয় সিনিয়ে নিয়েছে।এছাড়াও বিভিন্নভাবে আমি ও আমার পরিবার সরকারের লোক দ্বারা জুলুম ও নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু তারপরেও একশ্রেণীর কুচক্রিমহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে আমি অচিরেই তাদের বিরুদ্ধে আদালতে মানহানিকর মামলা করব।আমি নিজেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী মনে করি।এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে দুই শতাধিক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page