৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নাহিদ উজ্জামান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি >>> চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।মানববন্ধনে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, মহানন্দা সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পরিবহন চালকদের অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করতে হবে।মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা সময়ের দাবি। সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।”এসময় আরও বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এ আন্দোলন চলমান থাকবে এবং জনগণের স্বার্থে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page