১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>>> চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যেরশিকার চিকিৎসক, শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো অংশ নেন।সেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসার,ডাঃ এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ, বিশেষজ্ঞ ডাঃ মোঃ ময়েজ,ডাঃ মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, ডাঃ মোঃ ইসমাইল হোসেন,ডাঃ মাহফুজুর রায়হান ডাঃ মুশফিকুর রহমান সহ জেলার বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন,ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি।নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রোবাসটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ।বক্তারা লোমহর্ষক এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে বলেন,এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।ডা. কাজেম আলীর পরিবার বলছে, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আশায় প্রহর গুনছেন প্রসঙ্গত,২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে রাজশাহীর কলাবাগান এলাকায় দুষ্কৃতকারীরা নৃসংশভাবে হত্যা করে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলীকে।মামলার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page