৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম সমিতি ঢাকা বহিরাগত কিছু লোক দখল সংক্রান্ত নিয়ে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুজিবুল হক চৌধুরী বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সংবাদপ্রতি  দিন >>> ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি -ঢাকা সমিতি দখল সংক্রান্ত নিয়ে ১২/১০/২৫ রবিবার দুপুর ১টায় ঢাকা রিপোর্টার ইউনিটিতে সংবাদ সম্মেলন আয়োজন করেন। দীর্ঘদিন ধরে কি কিছু লোক ঢাকার সেগুন বাগিচার তোপখানা রোডে অবস্থিত সমিতির ভবনে আতংক ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে জোর পূর্বক সমিতির অফিস দখল করে তালা লাগিয়ে দেয় বহিরাগত একটি বাহিনী। বহিরাগত দখলকারী বাহিনী চট্টগ্রাম সমিতি ভবনের নীচে সব সময় ১৫/২০ জন চেয়ার পেতে বসে থাকে, কেউ ভবনে ঢুকতে গেলে আটকিয়ে নানান প্রশ্ন করে বাধা প্রদান করছে। আর সমিতির সদস্যদের পেলে নানান অপমান অপদস্থ ও হুমকি দিয়ে বিদায় করছে।ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতির অফিস তালাবদ্ধ, পরিচালনা পরিষদ, আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের সমিতির অফিসে প্রবেশ করতে না দেওয়ায় সমিতির কার্যক্রম মূলতঃ থেমে গেছে। নষ্ট হতে চলেছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি- ঢাকার সুনাম ও মিল বন্ধন। বহিরাগত বাহিনী দিনে সমিতি ভবনের নীচে পাহারায় ব্যস্ত থাকে আর রাতে সমিতির অফিসে ঘুমায়। এই অবৈধ কাজ ও হাস্যকর অবস্থা দেখে সমিতির সকল সদস্য বিস্মিত। সমিতির প্যাড, মানি রিসিট ব্যবহার করে বিভিন্ন অবৈধ বেআইনি কাজ এবং ভবনের ভাড়া, চাঁদা তুলে নিজেরা আত্মসাৎ ও ভাড়াটে বহিরাগত পাহারাদারদের পেছনে ব্যয় করছে।বেআইনি ভাবে জোর পূর্বক সমিতির অফিস দখল ও তালাবদ্ধ করে দেওয়ায় বর্তমান পরিচালনা কমিটি, আজীবন সদস্য সহ সকল সদস্য অত্যন্ত মর্মাহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন এই প্রতিবেদককে বলেন – সমিতির পরিচালনা পরিষদে কোন ফ্যাসিস্ট ও স্বৈরাচার থেকে থাকলে তাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে অনাস্থা ও আইনগত ব্যবস্থা নিতে পারতাম। এভাবে বহিরাগতদের দিয়ে অফিস দখল, তালাবদ্ধ ও পাহারা বসানো বেআইনি ও আমাদের সমিতির দীর্ঘদিনের ঐতিহ্যকে নষ্ট করেছে, আমরা এর অবসান চাই, সমিতিকে কার্যকর চলমান চাই। এ ধরনের হীনমন্যতা ও ষড়যন্ত্র সমিতির কার্যক্রমকে থেমে দেওয়ার চক্রান্ত।চট্টগ্রাম সমিতি -ঢাকা দখল ও তালাবদ্ধ করার ঘটনায় বিজ্ঞ সিনিয়র সহকারী জর্জ চতুর্থ আদালত, ঢাকায় মামলা করা হয়। উক্ত মামলার ইন্টেরিম আদেশ বিবাদী ও বহিরাগতরা অবমাননা করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় সাধারণ ডায়রি করা হয়, তাতেও কোন আইনগত সহযোগিতা পাচ্ছে না সমিতির পরিচালনা কমিটি। বহিরাগত দখলকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা না নেওয়ায় সদস্যদের মধ্যে নানান প্রশ্ন ও ক্ষোভ দেখা গেছে।সমিতির বর্তমান কার্যকরি কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। চট্টগ্রাম সমিতি -ঢাকার সংবিধান ও আইন অনুযায়ী কার্যকরি কমিটির মেয়াদ শেষ হওয়ার ৩ মাস পূর্বে নির্বাচন কমিশন গঠন করে পরবর্তী কার্যকরি কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হয়। সেই মোতাবেক নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সমিতির অফিস তালাবদ্ধ, ভবনের প্রধান ফটকে বহিরাগতদের অবৈধ পাহারা ও প্রবেশে বাধা প্রদান করায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য সদস্যরা ভবন ও অফিসে প্রবেশ করতে পারছেন না। অনেকেই গেলে তাদের অপমান অপদস্থ করে হেনস্থা করা হচ্ছে। সমিতির সকল দলিলপত্র অফিসে রয়েছে, সেগুলো ছাড়া কাজ শুরু করা অসম্ভব। সঠিক সময়ে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করতে না পারলে ঐতিহ্যবাহী এই সমিতি ভয়াবহ সংকটে পড়ে ঐতিহ্য ও সুনাম হারাবে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় চট্টগ্রাম সমিতির সকল সদস্যদের মধ্যে ক্ষোভ ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম সমিতি -ঢাকার অফিসের তালা খুলে দিয়ে বহিরাগতদের গ্রেফতার পূর্বক সরিয়ে নেয়ার দাবি করেন। সমিতির কার্যক্রম স্বাভাবিক পরিবেশে না আসলে চট্টগ্রামবাসী ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই সমিতি চট্টগ্রামবাসীর একমাত্র মিলনমেলা।উল্লেখযোগ্য যে, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের অহংকার নোবেলজয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস,দেশের অনেক গুণীজন, বরেণ্য ব্যক্তি সহ প্রায় ৪৫০০ আজীবন সদস্য, অসংখ্য সদস্য এই ঐতিহাসিক চট্টগ্রাম সমিতি -ঢাকার সাথে মনপ্রাণে জড়িত। তাই চট্টগ্রামবাসীর মনপ্রাণ ও মিলন মেলা এই চট্টগ্রাম সমিতির কার্যক্রম চালু করতে সমিতির সকল গুণীজন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page