১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২। সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • চট্টগ্রাম বন্দরে ফের ৪ টন ঘনচিনি আটক
  • চট্টগ্রাম বন্দরে ফের ৪ টন ঘনচিনি আটক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চীন থেকে আমদানি করা ৪ হাজার ২০০ কেজি (৪.২ টন) ঘন চিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এনবিআর জানায়, সরকারের আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী ঘন চিনি আমদানি নিষিদ্ধ। ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে সোডিয়াম সাইক্লাইমেটজাত ঘন চিনি দেশে আনার চেষ্টা করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কেরানীগঞ্জের এজাজ ট্রেডিং প্রতিষ্ঠানটি এক কনটেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। গত ২১ অক্টোবর কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। গোপন তথ্যের ভিত্তিতে চালানটির খালাস স্থগিত করে কাস্টম হাউস।পরবর্তীতে ৬ নভেম্বর কায়িক পরীক্ষায় কনটেইনারে দুই ধরনের পণ্য পাওয়া যায়। নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা যায়—একটি অংশে ১৭ হাজার ৮০০ কেজি ঘোষিত পণ্য থাকলেও বাকী ৪ হাজার ২০০ কেজি ঘন চিনি হিসেবে শনাক্ত হয়।এনবিআর আরও জানায়, ঘন চিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। অসাধু ব্যবসায়ীরা মিষ্টান্ন, বেকারি, আইসক্রিম, বেভারেজ, জুস, কডেন্সড মিল্ক ও শিশুখাদ্য প্রস্তুতে ঘন চিনি ব্যবহার করে থাকে—যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে ক্যানসার, কিডনি ও লিভারের জটিল রোগের ঝুঁকি বাড়ে।এর আগে ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর পৃথক দুইটি অভিযানে ১০০ টন ঘন চিনি আটক করে চট্টগ্রাম কাস্টম হাউস।

    মন্তব্য

    আরও পড়ুন

    চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ
    ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক
    শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু
    জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল
    চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ
    খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২।

    You cannot copy content of this page