১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা কক্সবাজারের সংগীতাঙ্গনে নতুন বিস্ময় শিল্পী ইফতি পাহাড়ে তিন দিনের বিজু উৎসব সম্পন্ন বড়দুয়ারা ব্রীজে জনতার হাতে মাদকসহ কারবারি পাকড়াও সাতকানিয়ায় রহমানিয়া দরবার শরীফের ২৫তম বার্ষিকী ও দস্তরবন্দী সম্পন্ন। সাগরের গানে মুগ্ধ কুড়িগ্রাম টাউন পার্ক সাতকানিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, ডাকাতির প্রস্তুতি পণ্ড পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চট্টগ্রাম বন্দরের আইসিডিতে বৃহস্পতিবার থেকে সবধরনের কন্টেনার হ্যান্ডলিং বন্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> ডিপোগুলো রপ্তানি পণ্য গ্রহণ ও কনটেইনারজাত না করলে দেশের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা দেশের ১৯টি বেসরকারি কনটেইনার ডিপো (আইসিডি) আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে একযোগে রপ্তানি পণ্য বোঝাই ও খালি কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। খরচ পোষাতে না পারার কারণে প্রতিটি ডিপো তাদের গ্রাহকদের আলাদাভাবে বিষয়টি জানিয়ে দিয়েছে। ডিপোগুলোর চার্জ বৃদ্ধি কার্যকর না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের রপ্তানি বাণিজ্য ও চট্টগ্রাম বন্দর কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে গতিশীল রাখতে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ১৯টি আইসিডিতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এই আইসিডিগুলোতে বন্দর ইয়ার্ডের প্রায় দ্বিগুণ কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে। বর্তমানে বন্দরের ইয়ার্ডে ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার টিইইউএস হলেও বেসরকারি আইসিডিগুলোর সম্মিলিত সক্ষমতা এক লাখ ছয় হাজার টিইইউএস। বছরে প্রায় ২২ লাখ কনটেইনার এসব ডিপোতে হ্যান্ডলিং হয়। রপ্তানিযোগ্য সকল পণ্য এখানেই কনটেইনারজাত করে জাহাজিকরণের জন্য বন্দরে পাঠানো হয় এবং বিদেশ থেকে ফেরত আসা খালি কনটেইনারও ডিপোগুলোতেই হ্যান্ডলিং করা হয়।এদিকে, বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন বিকডা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে সেবার চার্জ গড়ে ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে ব্যবসায়ী ও শিল্পপতিরা আপত্তি জানান। তাদের অভিযোগ ছিল—ট্যারিফ কমিটির মতামত উপেক্ষা করে একতরফাভাবে চার্জ বাড়ানো হয়েছে। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায় এবং মামলার কারণে চার্জ বৃদ্ধি কার্যকর করতে পারেনি বিকডা।বেসরকারি এক ডিপোর কর্মকর্তা জানান, চার্জ বৃদ্ধি কার্যকর না হওয়ায় মালিকদের এখন লোকসান গুনতে হচ্ছে। এই অবস্থায় আগামীকাল থেকে তারা বন্দর থেকে কোনো খালি কনটেইনার নেবেন না এবং ডিপোতে এনে রপ্তানি পণ্য কনটেইনারজাত করে পাঠানোর কাজও করবেন না। এতে খালি কনটেইনার হ্যান্ডলিং, রপ্তানি পণ্য বোঝাই—দুটোই বন্ধ হয়ে যাবে।বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার এ প্রতিবেদককে বলেন, বিষয়টি বিকডার সাংগঠনিক সিদ্ধান্ত নয়। ডিপো মালিকেরা পৃথকভাবে তাদের অপারগতার কথা গ্রাহকদের জানিয়েছেন এবং ১১ ডিসেম্বর থেকে রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিং করা তাদের পক্ষে সম্ভব নয়—এমন নোটিশও পাঠানো হয়েছে। শিপিং লাইনগুলোকেও জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।সংশ্লিষ্টরা বলছেন, শতভাগ রপ্তানি পণ্য এই ১৯ ডিপো থেকেই হ্যান্ডলিং হয়। ফলে ডিপোগুলো রপ্তানি পণ্য গ্রহণ ও কনটেইনারজাত না করলে দেশের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে। একইভাবে, বন্দর থেকে খালি কনটেইনার বের না হলে চট্টগ্রাম বন্দর মারাত্মক কনটেইনার জটের সম্মুখীন হবে—যা রীতিমতো উদ্বেগজনক।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, বিষয়টি শুনেছি; তবে এখনো বিকডা থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page