১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চট্টগ্রামে সিজারের সময় নবজাতকের মাথা কাটার অভিযোগ: পার্কভিউ হাসপাতালে উত্তেজনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।।চট্টগ্রামের পাঁচলাইশস্থ বেসরকারি হাসপাতাল পার্কভিউতে এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচারের সময় নবজাতকের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসক ডাঃ তৌফিকুর নাহার মোনা’র বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে ভুক্তভোগী পরিবার হাসপাতালে বিক্ষোভ করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রসব বেদনা নিয়ে ওই প্রসূতিকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার কক্ষে সিজার করার সময় অসাবধানতাবশত নবজাতকের মাথার একটি অংশ ধারালো যন্ত্রের আঘাতে কেটে যায়। অপারেশন থিয়েটার থেকে নবজাতককে বের করার পর স্বজনরা তার মাথায় ব্যান্ডেজ এবং ক্ষত দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়।

নবজাতকের বাবা গণমাধ্যমকে বলেন:
আমরা সুস্থ সন্তান পাওয়ার আশায় হাসপাতালে এসেছিলাম। কিন্তু চিকিৎসকের চরম অবহেলায় আমার সন্তানের মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছি।”

হাসপাতাল ও চিকিৎসকের বক্তব্য
ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডাঃ তৌফিকুর নাহার মোনার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে একটি ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং নবজাতকের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবজাতকটি বর্তমানে হাসপাতালের এনআইসিইউতে (NICU) পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে। চিকিৎসায় অবহেলার দায়ে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page