৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে বসতঘরে মিললো ১২ ফুট লম্বা অজগর, উদ্ধার করে অবমুক্ত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিবপুরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

চট্টগ্রামে বসতঘরে মিললো ১২ ফুট লম্বা অজগর, উদ্ধার করে অবমুক্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতঘর থেকে প্রায় ১২ ফুট দীর্ঘ ও ১২ কেজি ওজনের একটি বার্মিজ অজগর (Python bivittatus) উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ির একটি লাকড়ি রাখার ঘরে সাপটির সন্ধান পান স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বাসিন্দা মো. আজমের পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যবহারের জন্য লাকড়ি আনতে গেলে হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী জড়ো হন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন।খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।আমির হোসাইন শাওন জানান, খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসে লাকড়ির ঘরে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সাপটি বার্মিজ প্রজাতির অজগর। এর দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি।তিনি আরও বলেন, অজগরটি সুস্থ অবস্থায় ছিল। উদ্ধার কার্যক্রম শেষে প্রয়োজনীয় পর্যবেক্ষণ করে সাপটিকে নিরাপদ পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে, যাতে এটি স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে।বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, বনাঞ্চল সংকুচিত হওয়া, খাদ্য সংকট এবং প্রাকৃতিক আবাসস্থলে মানব হস্তক্ষেপ বৃদ্ধির কারণে অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থা বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিবপুরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ।
বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য।
মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত।
ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা।
চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

You cannot copy content of this page