২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের আনোয়ারায় পল্লী বিদ্যুতের অবহেলায় কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল এলাকায় মাস্টার আশরাফ আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আসমা একই এলাকার মোহাম্মদ তারেকের স্ত্রী। তিন বছরের এক ছেলে ও ছয় মাসের এক শিশুকন্যার জননী ছিলেন তিনি।পরিবারের সদস্যরা জানান, শুকানো কাপড় আনতে গিয়ে ঘরের ছাদের উপর থাকা কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আসমা।স্বজনদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ওই সংযোগ সরাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।নিহতের শ্বশুর মাষ্টার আশরাফ আলী বলেন, ‘এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমরা একাধিকবার জানিয়েছি, কিন্তু প্রতিকার পাইনি। সেই কভারবিহীন তারেই আজ আমার পুত্রবধূ প্রাণ হারিয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোরশেদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিভিন্ন স্থানে এরকম অসংখ্য ঝুঁকিপূর্ণ সংযোগ রয়েছে। আমরা পর্যায়ক্রমে লাইনগুলো সরাতে ব্যবস্থা নেব।’হতাহতের পর ব্যবস্থা গ্রহণ করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ঘটনা তো ঘটল। এখন দেখার আর সময় নেই। আমরা কাল ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেব।’আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়নি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। ঘরের ছাদের ওপর ঝুঁকিপূর্ণ কভারবিহীন ১১ হাজার ভোল্টের তার সড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page