২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

গুইমারায় সহিংসতা,নিহত ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

খাগড়াছড়ি সংবাদদাতা >>> খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যে সহিংসতা হয়েছে। এতে ৩ জন নিহত হয়েছেন। মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শনিবার ভোর থেকে জুম্ম–ছাত্র জনতার ব্যানারে অবরোধের কারণে চট্টগ্রাম–খাগড়াছড়ি, খাগড়াছড়ি–রাঙামাটি ও খাগড়াছড়ি–সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভের মধ্যে পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।অবরোধ চলাকালে গতকাল রোববার বেলা ১টার দিকে উপজেলার রামেসু বাজারে আগুন দেওয়া হয়। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। বাজারটি চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে। সেখানে আগুন দেয়ার ভিডিও ও ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে। খবর বিডিনিউজ ও বাসসের।রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়।পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, ২০ থেকে ২৫ বছরের মধ্যে তিনজন যুবক মারা গেছেন। কয়েকজন আহত আছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা গুলিতে না ঢিলের আঘাতে মারা গেছে, সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা হবে। গুইমারার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন মোহাম্মদ সাবের বলেন, গুইমারা থেকে তিনজন পুরুষের লাশ এসেছে হাসপাতালে। লাশগুলো মর্গে রাখা হয়েছে। আগামীকাল (আজ) সকালে ময়নাতদন্ত করা হবে। গুইমারার ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।এদিকে জুম্ম ছাত্র–জনতার এক ফেইসবুক পোস্টে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ অনির্দিষ্টকাল চলবে। সকল পর্যটন কার্যক্রমও এ সময় বন্ধ থাকবে।খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল বিকালে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, গুইমারায় দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি শুনে আমি গুইমারার দিকে যাচ্ছি। আপনাদের বিস্তারিত পরে জানাব।এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গতকাল সকাল থেকে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারী মানুষকে জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। শনিবার রাতে সাজেকে আটকা পড়া ২ হাজারের বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page