২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান। সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন! সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ারের উপর বর্বর হামলার প্রতিবাদে— পেকুয়া প্রেস ক্লাব ও পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি >>> গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন এর উপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পেকুয়া প্রেস ক্লাব ও পেকুয়া উপজেলা প্রেস ক্লাব।শনিবার (৯ আগস্ট) বিকাল ৪ টায় পেকুয়া চেীমূহনীতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সাংবাদিক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টিত মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মোঃ ছফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক পূর্বকোণের পেকুয়া সংবাদদাতা এ.এম.এমরান আহমেদ, পেকুয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এডভোকেট মীর মোশাররফ হোছাইন টিটু, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী, দৈনিক প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এসএম হানিফ, পেকুয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুক প্রমূখ।প্রতিবাদ সভায় পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছফওয়ানুল করিম বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে মধ্যযুগীয় কায়দায় ইট দিয়ে থেঁতলে আহত করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পেকুয়ার সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ, এখানে চাঁদাবাজ, দখলবাজের স্থান কখনো হবেনা।

পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ.এম.এমরান আহমেদ বলেন “সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ড প্রমাণ করে যে, দেশে গণমাধ্যমকর্মীরা আজ ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন এর উপর বর্বরোচিত হামলা শুধু ব্যক্তির নয় এটি গোটা সাংবাদিক সমাজ, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মত প্রকাশের উপর সরাসরি আঘাত।”পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম বলেন, একজন সাংবাদিক তার দায়িত্ববোধ থেকে সমাজের কিছু লোকের কুৎসিত চিত্র জনসম্মুখে তুলে ধরতে চেয়েছিলেন আর সেকারণেই তার জীবন দিতে হলো! চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে পুলিশের সামনে প্রকাশ্যে ইট দিয়ে থেঁতলে রক্তাক্ত করা হলো সাংবাদিক আনোয়ারকে! এমন হামলা কোনো সভ্য রাষ্ট্র ব্যবস্থায় মেনে নেওয়া যায় না।”“আমরা জোরালোভাবে বর্তমান সরকারকে জানাতে চাই সাংবাদিক হত্যা ও হামলার ঘটনা কোনোভাবেই আইনের আওতার বাইরে থাকতে পারে না। এই হামলার সঙ্গে জড়িত প্রতিটি অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”পেকুয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এডভোকেট মীর মোশাররফ হোছাইন টিটু বলেন, “আমরা চাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে একটি স্বতন্ত্র কমিশন গঠন হোক, যেখানে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। আর কোনো সাংবাদিক যেন হত্যা বা হামলার শিকার না হয়—এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।”প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের জালাল উদ্দীন, রেজাউল করিম রেজা, মোঃ ফারেকুল ইসলাম, আসাদুজ্জামান অপু, মোঃ সাগর, গোলাম রহমান, মোঃ আরকান, অন্যান্যদের মধ্যে পেকুয়া প্রেস ক্লাবের রিয়াজ উদ্দিন, দেলোয়ার হোছাইন, সোহেল আজিম,আমিনুল ইসলাম বাহার, এইচ এম শহীদ, মোঃ ইউনুস, মফিজুর রহমান।এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক নাজিম উদ্দীন, সাজ্জাদুল ইসলাম, এসএম জুবাইদ, সাইফুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম রাশেদ,জয়নাল আবেদীন, সাইফুল্লাহ বিন শরীফ, রাকিবুল ইসলাম ,নেজাম উদ্দিন, হুমায়ুন কবির, মো:দিদারুল ইসলাম. রেজাউল করিমসহ গণমাধ্যম কর্মীরা এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান।
সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন।
মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন
হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন!
সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা
নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু

You cannot copy content of this page