১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

গত ১৭ বছর ধরে বান্দরবানে নির্যাতিত ৭৫০ নেতাকর্মীকে সাচিং প্রু জেরীর সম্মাননা প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান জেলা প্রতিনিধি >>> বিএনপি মনোনীত বান্দরবান-৩০০ আসনের ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষ থেকে দলীয় আন্দোলন–সংগ্রামে মামলা, হামলা ও বিভিন্ন নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৭ বছর ধরে নানা দমন–পীড়ন, জেল–জুলুম ও রাজনৈতিক হয়রানির মুখে থেকেও দলীয় আদর্শে অবিচল থাকা এসব কর্মীদের স্বীকৃতি জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহরের হিলভিউ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী। জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নির্যাতিত ও হয়রানির শিকার প্রায় ৭৫০ নেতাকর্মীর হাতে তিনি ক্রেস্ট ও স্মারক তুলে দেন।অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে গণতান্ত্রিক পরিবেশ স্তব্ধ করে রাখা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর পরিচালিত হয়েছে গুম, মিথ্যা মামলা ও নানামুখী দমন–পীড়ন। কঠিন সেই সময়ে যারা দলকে ধরে রেখেছেন এবং রাজপথে সক্রিয় থেকেছেন— তাদের ত্যাগ, সাহস ও নিষ্ঠা কখনো ভুলে যাওয়ার নয় বলেও বক্তারা উল্লেখ করেন।নেতৃবৃন্দ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবেন বলে তারা আশা করছেন। ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন; নির্বাচিত হলে তিনি জেলার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page