৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) থেকে খুলনার জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক সকালে এই হাটের উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র বলেন, এই পশুর হাট দক্ষিণাঞ্চলের মধ্যে একটি ঐতিহ্যবাহী হাট। এ কোরবানির হাটে প্রচুর পশুর ক্রয়-বিক্রয় করা হয়। এখান থেকে যে রাজস্ব আদায় হয় তার সুফল ভোগকরে খুলনার নগরবাসী। তাই হাট পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাইকে হাসিল আদায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এই হাটে আসা ক্রয়-বিক্রয়কারী যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন তিনি। খুলনায় অনুমোদনবিহীন কোন পশুর হাট যেন না বসে সে দিকে প্রশাসনকে নজর দিতে হবে। এই হাটে গত বছরের তুলনায় এবছর বেশি পশু বিক্রি হবে এবং বেশি হাসিল আদায় হবে বলে মেয়র আশা করেন।খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও হাট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, হাট পরিচলনা কমিটির সদস্য সচিব ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না ও কেসিসি’র সচিব মোঃ আজমুল হক বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষতি মহিলা কাউন্সিলর, কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page