১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া

  

মেধাস্বত্ব চুরির অভিযোগে তীব্র বিতর্কের মুখে পড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডে (৪১) মারা গেছেন। গত শুক্রবার (১৪ আগস্ট) দক্ষিণ লন্ডনের ব্যাটারসিয়া এলাকায় নিজ বাসভবন থেকে তার নিথর দেহ উদ্ধার করে জরুরি সেবা সংস্থা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপ্রত্যাশিত হলেও প্রাথমিক তদন্তে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। বিবিসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিতর্কের জেরে গত সপ্তাহে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘সোসিওলজি অব এডুকেশন’ বিভাগের শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছিলেন। নিজের বিরুদ্ধে ওঠা জালিয়াতির সমস্ত অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন। জেসনের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ভুল তথ্যের ওপর ভিত্তি করে চালানো প্রচারণার মানসিক চাপ তিনি সহ্য করতে পারেননি। পরিবার তাকে একজন সৎ ও কোমল হৃদয়ের মানুষ হিসেবে বর্ণনা করেছে।

জেসন আরডে ২০২৩ সালে মাত্র ৩৭ বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস গড়েছিলেন। শৈশবে ১১ বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা এবং ১৮ বছর বয়সে লিখতে-পড়তে শেখা জেসনের এই সাফল্য একাডেমিয়া জগতে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতো। তবে ২০২৪ সালে নাথান কফনাস নামে এক গবেষক তার কাজের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলেন। জবাবে জেসন কিছু ভুলের কথা স্বীকার করে জানিয়েছিলেন, অটিজমের কারণে তিনি লেখার ক্ষেত্রে ‘মিমিক্রি’ বা অনুকরণ কৌশল ব্যবহার করতেন। তিনি ইচ্ছাকৃত চুরির বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করে একাডেমিয়া জগতের নিষ্ঠুর আচরণ ও তাকে ‘প্রতারক’ বানানোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছিলেন।

জেসনের মৃত্যুতে কেমব্রিজ, গ্লাসগো ও ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। কেমব্রিজের ভাইস-চ্যান্সেলর ডেবোরা প্রেন্টিস এবং শিক্ষাসচিব লুসি পাওয়েল তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার এই অকাল প্রয়াণ একাডেমিয়া জগতে কৃষ্ণাঙ্গ অধ্যাপকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মানবাধিকারকর্মী ও সহকর্মীদের অভিযোগ, জেসনের ওপর যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ ও মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মৃত্যুতে একাডেমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জোরালো হচ্ছে।

চুরি বা প্ল্যাজিয়ারিজমের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডে (৪১) মারা গেছেন।

তিনি অত্যন্ত সৎ ও একজন কোমল হৃদয়ের মানুষ ছিলেন, যিনি সবসময় সবার ভালো চাইতেন।’

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page