১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কিশোরগঞ্জে রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  নীলফামারীর কিশোরগঞ্জে নারীদের প্রতি সম্মান  শ্রদ্ধা ও ভালবাসায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।গতকাল মঙ্গলবার(৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ষৌথভাবে বর্ণাঢ্য র‍্যালি,অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে “অদম্য নারী পুরস্কার ২৫শীর্ষক” কর্মসূচীর আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে অদম্য ৫ নারীকে সংবর্ধনা  ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আলোচনা সভায় রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে  প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার(ভূমি)তনিমা জামান তন্বী।আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লুৎফর রহমান,কিশোরগঞ্জ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিউটের অধ্যক্ষ মোতার হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে রনচন্ডি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন,শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বুলবুল আহম্মেদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,শিক্ষক,সরকারি কর্মকর্তা-কর্মচারী,নারী সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।উপস্থিত নেতৃবৃন্দ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পরিবানু আক্তার,শিক্ষা ও চাকরিতে মোরছালিনা আক্তার,সফল জননী আরফিনা আক্তার,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাজমিনা বেগম,নির্যাতনের বিভীষিকাময় মুছে ফেলে নতুন করে জীবন শুরু করা নারী সাবিনা আক্তারকে সম্মাননার ক্রেষ্ট ও নগদ ২হাজার টাকা করে প্রদান করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ভিডব্লিউবির প্রশিক্ষক রায়হানুল ইসলাম রায়হান এবং অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওই কার্যালয়ের অফিস সহকারি সন্তোষ কুমার সরকার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page