আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলাম কর্তৃক বিক্রিকৃত জমি জবরদখলসহ পাওনা টাকা ফেরত না দেওয়া ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। সোমবার দুপুরে কিশোরগঞ্জ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে ভুক্তভোগী ব্যবসায়ী রিপন মিয়া ওই জাপা নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন।ভুক্তভোগী জানান,কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান থাকার সময়ে জাপা নেতার সঙ্গে তার সুসম্পর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি ২৪ লাখ টাকা তাকে হাওলাদ দেন। এছাড়াও ষষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় মাগুড়া চেকপোষ্টের ৯শতক জমি তার নিকট বিক্রি করেন।পরে তিনি পাওনা টাকা ফেরত না দিয়ে টালবাহানার আশ্রয় নেন। ২০লাখ টাকা নিয়ে রেজিষ্ট্রি করে দেওয়া জমি জবরদখল করে নেন। এ ঘটনা আড়াল করতে তিনি বিভিন্ন অপপ্রচার চালান। যা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান ভুক্তভোগী ব্যবসায়ী রিপন মিয়া।পরিশেষে তিনি তার ন্যায্য প্রাপ্ততা ফিরে পেতে দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার সুদৃষ্টি কামনা করেন এবং এসব ঘটনার সাথে জড়িত অভিযুক্তের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানেন। অভিযুক্ত জাতীয় পার্টির নেতা রশিদুল ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন,আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে বিরোধের সমাধান হবে।





মন্তব্য