৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কিশোরগঞ্জে কর্মময়ী  ইউএনও’র বদলি জনিত বিদায় এক বড় শূন্যতা ও বেদনার অধ্যায় ! 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের প্রাণকেন্দ্র ও আলোর দিশারী হিসেবে দায়িত্ব পালন করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তানজিমা আঞ্জুম সোহানিয়ার বদলি জনিত বিদায় যেন একটি অধ্যায়ের সমাপ্তি।স্বল্প সময়ে দেবদূতের মতো এসে তিনি মানবিক সেবা, নেতৃত্ব ও আন্তরিকতায় সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কর্মকর্তার বিদায় এখন সর্বস্তরের মানুষের মাঝে তৈরি করেছে এক গভীর শূন্যতা ও বেদনার অনুভূতি। তিনি শুধু সততা,নিষ্ঠার সাথে প্রশাসনিক দায়িত্বই পালন করেননি,বরং জনগণের পাশে দাঁড়িয়ে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা, স্বাস্থ্য,অবকাঠামো উন্নয়ন,বাল্য বিবাহ বন্ধ,বালু পাচাররোধ ও মাদক নিয়ন্ত্রণে কঠোর হস্তক্ষেপে সর্বস্তরে সাড়া ফেলছেন। এছাড়াও এতিমখানা,আশ্রয়ন,বৃদ্ধাশ্রমে  দুঃস্থ-অসহায় ও হতদরিদ্র লোাকদের বিভিন্ন সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোয় তিনি প্রসংসায় ভাসেন। অপরাপর বিভিন্ন খাতে তার উদ্যোগ ছিল প্রশংসনীয়।বিশেষ করে যেকোন সংকটময় মুহূর্তে তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে সাধারণ মানুষের কাছে এক আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলেছিল।নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ)আসনের স্মরণকালের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তিনি কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন। এজন্য রংপুর বিভাগীয় কমিশনার তাকে ডেকে নিয়ে দক্ষ সহকারী রিটাণিং কর্মকর্তার সন্মানে ভূষিত করেছেন। শুধু কি তাই, প্রতিভাবান এ ইউএনও ২০১০সালে চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছিলেন। সুশীল সমাজের মানুষজন বলেন,কর্মময়ী নারী ইউএনও হিসেবে তিনি ছিলেন একজন সহজ-সরল ও দায়িত্বশীল কর্মকর্তা,যিনি সবসময় মানুষের কথা শুনতেন এবং সমস্যার সমাধানে আন্তরিক ছিলেন। তার বিদায়ে শুধু প্রশাসন অঙ্গনই নয়,পুরো উপজেলা জুড়ে এক ধরনের শূন্যতা নেমে এসেছে।পরিশেষে সুশীল সমাজের এ মানুষজন ইউএনও’র কর্মদক্ষতা,সততা ও মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। গণমাধ্যম কর্মী নাজমুল হোসাইন আবেগঘন কণ্ঠে বলেন,আলোকিত ইউএনও হিসেবে তার কর্মের প্রতি ছিল একাগ্রতা,দায়িত্বের প্রতি ছিলেন নিষ্ঠাবান।তিনি কোন ক্ষমতার দম্ভ দেখাননি, উপজেলার সর্বস্তরের মানুষের জন্য তার কার্যালয় ছিল উন্মুক্ত। যেকোনো শ্রেণী পেশার মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন। সাধ্যমত নিয়মের মধ্য থেকে সমাধানের চেষ্টা করতেন। এছাড়াও সরকারি সকল গৃহিতপদক্ষেপসহ জাতীয় দিবস গুলো অত্যান্ত সুচারুভাবে পালন করেছেন। এমন একজন কর্মকর্তা বার বার পাওয়া যায় না। নতুন ইউএনওর আগমন যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, তেমনি বিদায়ী ইউএনওর স্মৃতি দীর্ঘদিন এলাকাবাসীর হৃদয়ে অম্লান হয়ে থাকবে। তার বিদায় যেন এক বেদনাঘন মুহূর্ত, যা স্মরণ করিয়ে দেয় দায়িত্বশীল নেতৃত্বের কথা। তার মতো একজন কর্মকর্তা হারানো সত্যিই কষ্টের। তার বিদায় উপজেলাবাসীর হৃদয়ে এক গভীর বেদনার ছাপ রেখে গেছে। তাঁর সকল কর্মে  স্মরণীয় হয়ে থাকবে চিরকাল।বিদায়ী ইউএনও সোহানিয়া বলেন,আমি চেষ্টা করেছি সরকারি নির্দেশনা মেনে আমার দায়িত্ব পালন করেছি সর্বোচ্চ সততা ও নিষ্ঠা দিয়ে। আমার দায়িত্ব পালন করতে উপজেলার জনগণ ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং সমর্থন ছিল। পেয়েছি সকলের নিরন্তন ভালবাসা। এই ভালোবাসার কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের সহযোগিতা ও শ্রদ্ধা আমি কখনো ভুলব না।সবমিলে এ উপজেলায় কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।উল্লেখ্য, ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষ্যে গত বছরের ডিসেম্বর মাসে সোহানিয়া কিশোরগঞ্জের ইউএনও হিসাবে যোগদান করেন। এর আগে ২০১০ সালে তিনি লাক্স সুপারষ্টার ও ক্লোজআপ মিস বিউটিফুল খেতাব অর্জন করেন। যোগদানের প্রায় ৪ মাস পরেই তাকে বদলি করা হয়। তার পরবর্তী কর্মস্থল ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।নবাগত ইউএনও হিসেবে যোগদান করেন,আরিফুর রহমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page