৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম না কমলে সরকার পতনের আন্দোলন: জামায়াত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাঁশখালীর নুরুল ইসলামের মৃত্যু। পটিয়ায় ডাকাতির প্রস্ততিকালে ৩ডাকাত গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের জনহিতকর নানা কর্মযজ্ঞের  প্রচার অভিযান 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ, ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক দূষণ রোধ শূন্যের কোঠায়  নিয়ে আসতে  বিশ্ব পরিবেশ দিবসে  জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  প্রচার অভিযান  ও আলোচনা সভা করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  কিশোরীদের অংশগ্রহণে  একটি  সুসজ্জিত  বিশাল বহরের বাইসাইকেল র‍্যালি বের করা হয়। এদিকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে  মানবকুলকে রক্ষার পাশাপাশি ‘সুজলা সুফলা শস্য শ্যামলা,নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি  ছবির মত  গ্রাম গঠনে  মহাঔষধি  বৃক্ষ জাত নিম রোপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৬ মে) দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের  সহযোগীতায়  রনচন্ডি স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, বৃক্ষ  রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক,সমাজ সেবা অফিসার জাকির হোসেন, রনচন্ডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, রনচন্ডি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মইনুল হক,এপি ম্যানেজার সাগর’ডি কস্তা,প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র,  জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। এসময় রনচন্ডি স্কুল এন্ড কলেজের ২শত শিক্ষার্থীদের মাঝে মহাঔষধিগুণসম্পন্ন জাত নিমের চারা বিতরণ করা হয়। পরিশেষে  ওই কলেজ মাঠ থেকে ২শতাধিক কিশোরীর   অংশগ্রহণে  সুশৃংখল ও  দৃষ্টিনন্দন  একটি বাইসাইকেল র‍্যালি বের করা  হয়। র‍্যালিটি  রণচন্ডী ইউনিয়নের  বিভিন্ন গ্রাম,পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। এ সময় ওই কমিউনিটির উৎসুক বাসিন্দারা  রাস্তায় দাঁড়িয়ে  বর্ণিল ও মনোমুগ্ধকর  বাইসাইকেল র‍্যালিটি উপভোগ করে উৎফুল্ল হয়ে পড়েন। তারা ওই সকল  সামাজিক ব্যাধি  শূন্যের কোঠায়  নিয়ে আসার পাশাপাশি বর্জনেরও  একাত্মতা ঘোষণা করেন। জানা গেছে, রণচন্ডী ইউনিয়নে সকল  জনহিতকর কর্মকান্ড  প্রাণবন্ত  ও ভিন্ন আঙ্গিকে বাস্তবায়ন করায় উপজেলা নির্বাহী অফিসারসহ ওই কমিউনিটির বাসিন্দারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন তথা  প্রতিভাবান ব্যক্তিত্ব  জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেনের  ভূয়সি  প্রশংসা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page