৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

​চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নূরুল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপিইটিসি (UPETC), সাতকানিয়ার ইন্সট্রাক্টর বিএম আশিক বিন আজাদ। এতে আরো বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফারুকুল ইসলাম।সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও সীমা দাশ এর সঞ্চালনায় ​সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু ইউসুফ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন।অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধা তালিকার শীর্ষে থাকা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম বলেন, “প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যতের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে এই ধরনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page