১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে ইউএনও’র অভিযান ২ ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা কক্সবাজারের সংগীতাঙ্গনে নতুন বিস্ময় শিল্পী ইফতি পাহাড়ে তিন দিনের বিজু উৎসব সম্পন্ন বড়দুয়ারা ব্রীজে জনতার হাতে মাদকসহ কারবারি পাকড়াও সাতকানিয়ায় রহমানিয়া দরবার শরীফের ২৫তম বার্ষিকী ও দস্তরবন্দী সম্পন্ন। সাগরের গানে মুগ্ধ কুড়িগ্রাম টাউন পার্ক সাতকানিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, ডাকাতির প্রস্তুতি পণ্ড পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কলমাকান্দায় সেচ্ছাশ্রমে বেড়িবাঁধ ও রাস্তা সংস্কার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃজুয়েল রানা কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি>>> কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের শিবপুর এলাকায় সেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়িবাঁধ ও রাস্তা সংস্কার করছে এলাকাবাসী।আজ শুক্রবার ১০ শে জানুয়ারি সকাল ৮ থেকে একার্যক্রম শুরু করে এলাকাবাসী। এতে নেতৃত্ব দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া।স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা স্থানীয়রা বলেন, গত বছর পাহাড়ী ঢলে কাউবাড়ী নদীর বেড়িবাঁধ ও রাস্তা ভাঙ্গনের কবলে পড়ে, দীর্ঘদিন যাবৎ এ বেড়িবাঁধ ও রাস্তার কোন সংস্কার কাজ হয়নি সামনে বর্ষাকালীন সময়, এসময়ে যদি এই বেড়িবাঁধ ও রাস্তা সংস্কার করা না হয় তাহলে শিবপুর, রাজনগর জয়নগর, রাধানগর, গ্রামের প্রায় এক হাজার মানুষ এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। বর্তমান সময়ের সরকারি কোন বরাদ্দ না থাকায় সরকারি ভাবে কাজ করা সম্ভব হচ্ছেনা বিদায় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়ার পরামর্শে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও বেড়িবাঁধ সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি।স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া বলেন, আমাদের এলাকার জন্য এই বেড়িবাধঁ ও রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ও রাস্তাটি সংস্কার করায় আমাদের এলাকার প্রায় ১ হাজার লোক এর সুফল পাবে।ইউপি চেয়ারম্যান সাইদুল রহমান ভূঁইয়া বলেন, গতবছর বন্যায় আমার ইউনিয়নের প্রায় দেড় কিলোমিটার বেড়িবাধঁ ভাঙ্গনের কবলে পড়ে বর্তমান সময়ে সরকারি কোন বরাদ্দ না থাকায় আমরা বাঁধটি সংস্কার করতে পারছিনা এই বিষয়টি আমার নেতা ব্যারিষ্টার কায়সার কামাল মহোদয়ের সাথে পরামর্শ করি, তিনি আমাকে পরামর্শ দিলেন এলাকার মানুষকে উদ্বুদ্ধ করে সেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি শুরু করার জন্য, আমার নেতার পরামর্শে আমি এলাকার প্রায় ৩০০ শতাধিক মানুষ নিয়ে কাজ শুরু করেছি, আমাদের এই কাজ চলমান থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page