২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কর্ণফুলীতে মাছধরার ট্রলারে আগুন, অল্পের জন্য রক্ষা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম সংবাদদাতা >>> চট্টগ্রাম চট্টগ্রামের কর্ণফুলী নদীর ব্রিজঘাটা এলাকায় নোঙর করে রাখা একটি মাছধরার ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৩ মে) রাত সাড়ে আটটার দিকে ‘এফবি ঐশী’ নামের ট্রলারটিতে এই আগুনের সূত্রপাত হয়।আগুন লাগার পরপরই জাহাজটি থেকে তীব্র ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ছড়াতে থাকে। এতে নদীর ওই অংশে নোঙর করে রাখা অন্যান্য নৌযান ও জাহাজের নাবিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, ঘটনার খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার অবিরাম চেষ্টার পর রাত সাড়ে নয়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানিয়েছে, ট্রলারটিতে ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজ করার সময় অসাবধানতাবশত স্পার্ক (স্ফুলিঙ্গ) থেকে আগুনের সূত্রপাত ঘটে।সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ফিশিং (মাছ ধরা) বন্ধ থাকার কারণে ট্রলারটিতে স্বাভাবিক সময়ের চেয়ে নাবিক বা শ্রমিকের সংখ্যা অনেক কম ছিল। আগুন লাগার সাথে সাথেই জাহাজে থাকা অল্প কয়েকজন কর্মী পাশের অন্য একটি নৌযানের সহায়তায় দ্রুত ও নিরাপদে তীরে নেমে আসতে সক্ষম হন।ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page