১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক:
পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট
     
             

কমিটি গঠন ও পূর্বাচল প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মাহবুবুর রহমান,স্টাফ রিপোর্টার >>> সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ও ৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার দিনব্যাপী পূর্বাচল সি শেল পার্ক রিসোর্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাবের যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম সভাপতি এবং দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহ-সাধারণ সম্পাদক একুশে টিভির সাংবাদিক রবিউল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এমএস ডালিম সহ-সভাপতি জাগো নিউজ২৪-এর নাজমুল হুদা ও ডেইলি অবজারভারের সাংবাদিক শাহেল মাহমুদ সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভির সাংবাদিক আতাউর রহমান সানী,সহ-সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরন, এটিএন বাংলার রাজু আহমেদ ও সকালের সময়-এর আনিছুর রহমান এ ছাড়া অর্থ সম্পাদক স্বপন মিয়া,দপ্তর সম্পাদক বাংলাদেশের খবর-এর নূরে আলম ভুঁইয়া আকাশ,সাহিত্য সম্পাদক মহিউদ্দিন মিয়া,সাংস্কৃতিক সম্পাদক রিজবি আহমেদ এনামুল,সহ-সাংস্কৃতিক সম্পাদক সোহেল মিয়া,সমাজকল্যাণ সম্পাদক সোহেল কবির,প্রচার সম্পাদক,শাওন গাজী,ক্রীড়া সম্পাদক শরিফ ভূঁইয়া,প্রকাশনা সম্পাদক,সাজিদুর রহমান,ধর্ম সম্পাদক মো. হাফেজ মোমেন,সহ-ধর্ম সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, দৈনিক ঘোষণা, দৈনিক আজকের দেশ কণ্ঠ আইন সম্পাদক নুর আলম,স্বাস্থ্য সম্পাদক মাইনুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— মিজানুর রহমান, শান্ত মিয়া, হারুনুর রশিদ, রিপন মিয়া, মনির হোসেন, মোহাম্মদ জয়নাল হোসেন, মোহাম্মদ শাহিন মিয়া, মো. মারুফ মিয়া, মো. জিহান মিয়া, শাহরিয়ার কবির ও অ্যাডভোকেট মাসুম আহমেদ। এ নিয়ে মোট ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সিইও সৌরভ হাসান সজীব, পূর্বাচল প্রেসক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লা, জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, এটিএন বাংলার অনলাইন ও ডিজিটালের নিউজ এডিটর আল-ইমরান, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ।এ ছাড়া কালের কণ্ঠের সাংবাদিক আহমেদ রাসেল, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, একাত্তর টিভির সাংবাদিক রিয়াজ হোসেন, জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফসহ আরও অনেক সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার, নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম বলেন,“সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে পূর্বাচল প্রেসক্লাবের মূল লক্ষ্য।সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন,“স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে পূর্বাচল প্রেসক্লাব সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে। স্থানীয় সাংবাদিকরা পূর্বাচল প্রেসক্লাবের যাত্রাকে স্বাগত জানিয়ে এটিকে সাংবাদিকদের জন্য একটি নতুন দিগন্ত হিসেবে দেখছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব

You cannot copy content of this page