২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকলিমা ইসলাম (যিনি মিউজিক অঙ্গনে আরিয়ান ইফতি নামে পরিচিত) তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর ভুয়া সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (কমবা)। একই সাথে এই অপপ্রচারের সাথে জড়িত চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে কমবার সভাপতি বিশ্বজিত ধর লালন ও সাধারণ সম্পাদক আপন চন্দ্র দে সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে এই ক্ষোভ ও প্রতিবাদ জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ৫ জুন টেকনাফে আয়োজিত ‘আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলা’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আরিয়ান ইফতি। সেই অনুষ্ঠানের একটি ছবিকে কেন্দ্র করে ttn tenknaf নামক একটি ভুয়া ফেসবুক পেজ থেকে কক্সবাজারের স্থানীয় গণমাধ্যম ‘টিটিএন (ttn)-এর লোগো ব্যবহার করে একটি বিভ্রান্তিকর ও মানহানিকর ফটোকার্ড পোস্ট করা হয়।ভুয়া পেজ থেকে ছড়ানো এই মিথ্যা সংবাদটি একজন উদীয়মান নারী শিল্পীর সামাজিক মর্যাদা ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এটি স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত সাইবার অপরাধ।কমবার পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যারা এই নিন্দনীয় কাজের মাধ্যমে শিল্পীর সম্মানহানি করেছে এবং একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের লোগো জালিয়াতি করে বিভ্রান্তি ছড়িয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এনে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page