সরওয়ার কামাল কক্সবাজার-২রা সেপ্টেম্বর >>> কক্সবাজার জেলা সফরের অংশ হিসেবে কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।২রা সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন তিনি। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন ডিআইজি। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি পুলিশ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি পুলিশ সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদস্যদের নির্দেশনা দেন।তিনি ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সর্বোপরি মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় কক্সবাজার জেলার পুলিশ সুপার এ. এ. এন. এম. সাজেদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য