১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নড়াইল
  • এদেশের মানুষ ভালো নাই, তারা ভোট চাই, তারা নির্বাচন চাই – অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। লোহাগড়ায় এনপিপি চেয়ারম্যান জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ
  • এদেশের মানুষ ভালো নাই, তারা ভোট চাই, তারা নির্বাচন চাই – অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। লোহাগড়ায় এনপিপি চেয়ারম্যান জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    লোহাগড়া প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় “কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট”র চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা কাজী শওকত আলী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির সভাপতি জহির ফকির, এনপিপি নেতা মোল্যা বদিয়ার রহমানসহ প্রমূখ।অনুষ্ঠানে প্রধান অতিথি এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ” এ দেশের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মানুষ।সাধারণ মানুষ এদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।পরে অতিথিবৃন্দ নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলার শুভ উদ্বোধন করেন।এ সময় হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page