৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বকশিগঞ্জে কামালপুর ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু। শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

একই মঞ্চে ভোট চাইছেন সকল প্রার্থী, প্রশংসায় ভাসছেন সভাপতি প্রার্থী জুলফিকার আলী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> মোংলায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে একই মঞ্চে ভোট চাইছেন দলীয় সকল প্রার্থীরা। বিষয়টিকে সৌহার্দ্য হিসেবে দেখছেন সকলে। শুক্রবার বিকেলে পৌর শহরের লেবার জেটিতে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা করেন পৌর বিএনপির সভাপতি প্রার্থী মোঃ জুলফিকার আলী। তিনি পৌর বিএনপির বর্তমান আহবায়ক ও সাবেক পৌর মেয়র। এর আগে তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।শুক্রবার বিকেলে সভাপতি প্রার্থী মোঃ জুলফিকার আলীর নির্বাচনী সভায় হাজির একে একে ভোট চান সাধারণ সম্পাদক প্রার্থীরা। এরপর ভোট চান সাংগঠনিক সম্পাদক প্রার্থীরাও। আর এ বিষয়টিকে শান্তি, সৌহার্দ্য ও ভালবাসার নিদর্শন হিসেবে দেখছেন সকলে। অবশ্য জুলফিকার আলীর তার নির্বাচনী প্রচারণার সকল সভায় অন্য প্রার্থীদেরকেও ভোট চাওয়ার সুযোগ দেয়ায় দলীয় নেতা-কর্মী, ভোটার ও সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।প্রচারণা সভায় জুলফিকার আলী বলেন, আমি প্রত্যেক ওয়ার্ডে সভা করছি। আর সব সভাই সকলের জন্য উম্মুক্ত, তাই অন্যান্য প্রার্থীরাও আমার নির্বাচনী প্রচারণা সভায় তারা তাদের ভোট চাইছেন। আমরা সকলে মিলে ভাল একটি নতুন নেতৃত্ব গঠন করতে চাই। কারণ এই নেতৃত্বের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রচারণা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার। আরো উপস্থিত ছিলেন পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম ব্যাপারীসহ অন্যান্যরা।পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।উল্লেখ্য, আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। ওইদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ কাউন্সিলে ভোট দিবেন ৬৩৯ জন ভোটার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান
মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ

You cannot copy content of this page