৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু। শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা

  

ইরানি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটির তিন পাইলটকে জীবিত আটক করার যে অভিযোগ উঠেছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কাতার। দোহা কর্তৃপক্ষ এই দাবিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপদেষ্টা মাজেদ আল-আনসারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে এমন দাবি উত্থাপন করায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

আল-আনসারি জানান, ঘটনার দিন ইরানি যুদ্ধবিমানগুলো কাতারের আকাশসীমা লঙ্ঘন করলে কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায়। আক্রমণকারী বিমানের গতিপথ নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। পাইলটদের সঙ্গে যোগাযোগের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। পরে একজন পাইলটের মরদেহ উদ্ধার করা হলে আন্তর্জাতিক মানবিক আইন মেনে তা হস্তান্তরের জন্য ইরানের সঙ্গে সমন্বয় করা হয়।

কাতারি এই কর্মকর্তা আরও জানান, গত এপ্রিল মাসে ইরানকে একটি প্রতিনিধি দল পাঠিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পর্কে সরাসরি তথ্য নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তেহরান এখন পর্যন্ত সেই আমন্ত্রণে কোনো সাড়া দেয়নি। এর আগে ইরান দাবি করেছিল যে, মার্চ মাসে কাতারে হামলার সময় দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত হলে তাদের তিন পাইলটকে জীবিত আটক করে কাতারি বাহিনী।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধান মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচকে দেওয়া এক চিঠিতে এই অভিযোগ করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ২ মার্চ কাতারের একটি সামরিক ঘাঁটিতে হামলার সময় দুটি বিমান বিধ্বস্ত হয়। ইরানের দাবি অনুযায়ী, মজিদ কাজেমি নিহত হলেও জাভাদ সালেহি, আবদোলমজিদ দাশতিয়ান ও ওমরান বেহরুজিয়ান নামের তিন পাইলট জীবিত অবস্থায় কাতারি বাহিনীর হাতে আটক রয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page