২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আ.লীগে তথ্য পাচারের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা তৈয়বুর রহমান প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ঘোষিত প্রার্থী যাচাই-বাছাই কমিটির সভা ও দলীয় ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমকে সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আয়োজিত জরুরি সভার মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়। তবে স্থানীয় সংসদ সদস্যের অনুসারীদের অনুপস্থিতির কারণে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে চন্দনাইশ উপজেলা বিএনপির রাজনীতিতে স্পষ্ট বিভক্তি দৃশ্যমান হয়ে উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দনাইশ থানাধীন বরকল ইউনিয়নের সুচিয়া শিবলু কনভেনশন সেন্টারে প্রার্থী যাচাই-বাছাই কমিটি এই জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করে।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব মোজাম্মেল হক বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাচাই-বাছাই কমিটির চার সদস্য—জনাব মোজাম্মেল হক বেলাল, মোঃ জসীম উদ্দিন, মোঃ ইখতিয়ার হোসেন এবং খন্দকার হেলাল উদ্দিন সিআইপি উপস্থিত ছিলেন। কমিটির অন্য সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন নেতাকর্মী, সমর্থক ও সম্ভাব্য প্রার্থী বিশাল মিছিল ও শো-ডাউন সহকারে যোগ দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা এ.কে.এম মোজাম্মেল হক, শহিদুর রহমান খান, জহির উদ্দিন শহীদ, মোরশেদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, যুবদল নেতা আবদুল মজিদ শাহ ও সেলিম আল দ্বীন প্রমুখ।এ সময় কমিটির নেতৃবৃন্দ ও বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, আগামী নির্বাচনে কোনো ধরনের ‘হাইব্রিড’ বা নব্য বিএনপিকে মনোনয়ন দেওয়া হবে না। বিগত ১৭ বছর ধরে যারা জেল-জুলুম, নির্যাতন ও মামলার শিকার হয়েছেন, সেই সকল ত্যাগী, যোগ্য ও অনুগত নেতাদেরই চেয়ারম্যান ও মেম্বার পদে প্রাধান্য দেওয়া হবে। যাচাই-বাছাই কমিটির নেতারা দাবি করেন, সংসদ সদস্যের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। জাতীয়তাবাদী শক্তিকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।আলোচনা সভা শেষে ২০০-র অধিক নেতাকর্মী ও ৮টি ইউনিয়নে দলের মনোনয়ন প্রত্যাশী প্রায় ১০০ জন প্রার্থীর মাঝে আবেদন ফরম বিতরণ করা হয়। পূরণকৃত ফরম আগামী ৮ অক্টোবরের মধ্যে চন্দনাইশ সদরস্থ ‘নুরুল আনোয়ার মার্কেট’-এ অবস্থিত বিএনপির অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা ঘোষিত ৫ সদস্যের যাচাই-বাছাই কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিত্ব না থাকায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জনাব জসিম উদ্দিন আহমেদের অনুসারী ও সমর্থকদের একটি বিশাল অংশ এই সভার কার্যক্রম সম্পূর্ণ বর্জন করেছে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুর রহমান খান, মাহাবুবুল করিম সোহেল, মুজিবুর রহমান, আবদুল মজিদ শাহ, জহুরুল আলম শহীদ, মোরশেদুল আলম, অলি হোসেন মুন্সি, আবুল কালাম মোনায়েম খাঁন, কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, নাজিম উদ্দিন, মাসুদ, সেলিম আল দ্বীন, সোলাইমান, জে. এইচ. সেলিম, হামিদুল হক, আলমগীর, নাজিম উদ্দীন, ফারুক খান, রাজীব চৌধুরী ও লোকমান উদ্দিনসহ আরও অনেকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page