১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
তানোরে স্কুলের গেট বন্ধ করে তার কাটার বেড়া”ক্লাস না করেই ফিরলেন শিক্ষার্থীরা চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ অগ্নিকান্ড, আগুন নিয়ন্ত্রনে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে হেলেন জেরিনখানকে দেখতে চায় ইতালিতে বসবাসরত মাদারীপুরের প্রবাসীরা সাতকানিয়ায় দৈনিক সাঙ্গুর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছিলারচর একতা মানবসেবা সংগঠনের মাহে রমজান উপলক্ষ্যে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ নড়াইল জেলা প্রশাসকের সাথে আরজেএফ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কথা রাখেনি নির্বাচন কমিশন। বিস্মিত গণমাধ্যম কর্মীরা ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে এমপির কাছে চাঁদা দাবি, সেনাবাহিনীর হাতে ধরা রাজশাহীর কাটাখালী সীমান্তে বিজিবির সফল অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ীসহ মাদকদ্রব্য আ’ট’ক জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে এমপি হলেন ৫ জন
আন্তর্জাতিক:
মুহূর্তেই দেশ ছাড়ার কারণ জানিয়েছেন প্রদান উপদেষ্টার বিশেষ সহকারি সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ
  • আমাদের লক্ষ্যই হলো স্মার্ট-ক্লিন-গ্রিন খুলনা গড়ে তোলা
  • আমাদের লক্ষ্যই হলো স্মার্ট-ক্লিন-গ্রিন খুলনা গড়ে তোলা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এরফানুল করিম চৌধুরীখুলনা সদর

    খুলনা নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পর্যটন খাতের বিকাশসহ স্মার্ট শহর গড়ে তুলতে দক্ষিণ কোরিয়াভিত্তিক দোহওয়া প্রকৌশল কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত ‘খুলনা স্মার্টসিটি বেসিক প্ল্যান’ শীর্ষক খসড়া রির্পোট আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড সম্মেলনকক্ষে অংশীজনদের সভায় উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।সভায় সিটি মেয়র বলেন, দক্ষিণ কোরিয়ার দোহওয়া প্রকৌশল কোম্পানি খুলনার জলাবদ্ধতা-যানজট নিরসন ও পর্যটনের বিকাশে সম্ভাবনাময় যে পরিকল্পনা তুলে ধরেছে সে বিষয়ে আরো যাচাই-বাছাই ও আলোচনার প্রয়োজন রয়েছে। আমাদের লক্ষ্যই হলো স্মার্ট-গ্রিন-ক্লিন খুলনা গড়ে তোলা। তবে যেকোন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আগে অবশ্যই সেটি খুলনার স্থানীয় বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এসময় স্মার্ট খুলনা গড়তে উপস্থাপিত পরিকল্পনাটি যাচাই করতে এর সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করার পরামর্শ দেন সিটি মেয়র।সভায় জানানো হয়, খুলনা নগরীর প্রধান সমস্যাগুলো দূর করতে সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের মধ্যে থেকেই স্মার্টসিটি হিসেবে খুলনাকে গড়ে তোলা যেতে পারে। পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর ড্রেনেজ ও যানচলাচল ব্যবস্থা এক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভারতে অনুরূপ সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলোও খুলনায় অনুসরণ করা যেতে পারে।খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর এনভাইরনমেন্ট অ্যান্ড গ্রাফিক্স ইনফরমেশন সার্ভিসের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসানুল হক মিয়া। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেরসকারি দপ্তরের কর্মকর্তা ও বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহণ করেন। স্মার্টসিটি পরিকল্পনা বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরেন দোহওয়া প্রকৌশল কোম্পানি’র সিনিয়র ডাইরেক্টর তোঙ ওয়া ইম এবং ডাইরেক্টর জঙ ওয়াক কিম।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page