২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

এক সঙ্গে তিন সন্তানের জন্ম, চিন্তায় কর্মহীন বাবা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: সজীব উদ্দিন জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

চুয়াডাঙ্গায় লতা খাতুন (২৫) নামে এক নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৬ জুলাই) বিকাল ৪ টার দিকে শহরের একতা নার্সিং হোমে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ওই নারী। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।লতা খাতুন চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবিপাড়ার হাসিবুল হাসানের স্ত্রী। তাদের সাফিউল ইসলাম লাবিব নামের ১০ বছরের এক ছেলে সন্তান রয়েছে। নবজাতকদের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে। এরই মধ্যে নবজাতকদের নাম রেখেছেন তাদের দাদি। ছেলের নাম হুসাইন এবং দুই মেয়ের নাম তাসফিয়া ও তাসকিয়া রাখা হয়েছে।একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর শুনে তাদেরকে একনজর দেখতে ক্লিনিকে ভিড় জমান স্বজনরা। কোলজুড়ে আগত তিন সন্তানের জন্য যেমন খুশিতে আত্মহারা বাবা, তেমনি কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এমনকি ক্লিনিকের বিল মেটাতে হিমশিম খেতে হবে বলে জানান কর্মহীন বাবা হাসিবুল হাসান। হাসিবুল হাসান  বলেন, আমি বর্তমানে কর্মহীন। আমার বাবার মিষ্টির দোকান দেখাশোনা করি। তিন সন্তান দেখে খুবই খুশি হয়েছি। সরকারিভাবে সহযোগিতা পেলে উপকার হবে।নবজাতকদের দাদা শের আলী  বলেন, আল্লাহর নিকট শুকরিয়া একসঙ্গে তিন নাতি দেখতে পেলাম। এতে অনেক খুশি হয়েছি। তবে আমার ছেলে কর্মহীন। আমার নিজস্ব ছোট্ট একটি মিষ্টির দোকানে থাকে ছেলে। সরকারের কাছে সাহায্য চাওয়ার ক্ষমতা আল্লাহপাক আমাদের দেইনি। যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে উপকৃত হবো।একতা নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক সুমন বলেন, আজ বুধবার বিকেলে লতা খাতুনকে আমার প্রতিষ্ঠানে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। ঘণ্টা দুয়েক পর সিজারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন তিনি। নবজাতক ও মা সবাই সুস্থ আছেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় আমরাও অনেক খুশি।ডা. তরুণ কান্তি ঘোষ  বলেন, লতা খাতুন আমার তত্ত্বাবধানে ছিলেন। আজ সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকদের ওজনও ভালো। মা এবং তিন নবজাতকই সুস্থ আছেন। একসঙ্গে তিনটি বাচ্চা জন্মগ্রহণ স্বাভাবিক নয়। চিকিৎসক হিসেবে আমিও আনন্দিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page