১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী চবিতে গভীর রাতে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি মিছিল উত্তেজনা সাতকানিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ।
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

সুনামগঞ্জের গোবিন্দপুর পশ্চিম কিত্তার হাওরে নৌকা ডুবিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>

গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের পশ্চিম কিত্তার হাওরে নৌকা ডুবিতে একই পরিবারের তিন ভাইবোনের (শিশুর)মৃত্যু হয়েছে। নিহতদের নাম ফারজানা বেগম(১৩),মারজানা বেগম(৮) ও রাহিম মিয়া ওরফে রবি (৬)। তারা তিনজনই উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. সুহেল মিয়ার সন্তান।রবিবার দুপুরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক খোজাঁখুজির পর তিনটি মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সকালে নিহত তিনটি শিশুর পিতামাতা কাজের সন্ধানে পাশ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলায় ছিলেন । অবিরাম বৃষ্টিপাতের ফলে শিশুদের বসতঘরে পানি উঠতে দেখে তারা তিন ভাইবোন ছোট নৌকায় করে নিজ গ্রাম থেকে মেইন রাস্তায় নিরাপদ আশ্রয়ে নৌকায় করে আসার সময় নৌকাটি গোবিন্দপুর গ্রামের পাশে পশ্চিম কিত্তার হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে তিন ভাইবোন পানির নীচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে নিয়ে আসেন। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে লাশগুলো দেখেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা হয়েছে।সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page