১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নবীগঞ্জে সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নবীগঞ্জ প্রতিনিধি বদরুল ইসলাম>>>>

জাকজমক পূর্ন পরিবেশে নবীগঞ্জ থানা বাজার সঈদপুর সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার (২৪ জুন) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ গেন্দুরাজ ও সাধারণ সম্পাদক পদে মোঃ মর্তুজ আলী নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি হিসেবে মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সিদ্দিক মিয়া কোষাধ্যক্ষ পদে আব্দুশ শহীদ, দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে নবীব আহমদ, সদস্য পদে আব্দুল আলী,মারুফ মিয়া ও শামসুদ্দিন নির্বাচিত হয়েছেন।
নবীগঞ্জ উপজেলার বাজার সঈদপুর দাখিল মাদ্রাসায় সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ২৮৫ জন ভোটারের মধ্যে ২৫৩ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাপক ইকবার বাহার তালুকদার । নির্বাচনে আইনশৃংখলার দায়িত্বে ছিলেন, এসআই গৌতম রায়,এসআই জামাল, ডিএসবির ইন্সপেক্টর বদরুল আলম নেতৃত্বে থানা পুলিশ, আনসার বাহিনী। নির্বাচন পর্যবেক্ষন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, আউশকান্দি শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলশাদ মিয়া, হবিগঞ্জ পল্লী বিদ্যূত সমিতির সাবেক পরিচালক শফিউল আলম হেলাল, কেন্দ্রীয় মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত কাজির বাজার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, হবিগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।ভোট গণনা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ইউপি চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, যুগ্ম কমিশনার এম,এ আহমদ আজাদ, তৌহিদুল ইসলাম চৌধুরী, অনু আহমদ, আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল হক চৌধুরী, বদরুল ইসলাম, ও জমির আলী। পরে প্রধান নির্বাচন কমিশনার দিলাওয়ার হোসেন আনুষ্টানিক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ গেন্দুরাজ (আনারস) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকঠতম প্রতিদ্বন্দ্বী রব্বান মিয়া( ছাতা) প্রতীকে ৯৪ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ মর্তুজা মিয়া (হরিণ) ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ সাজু মিয়া(ফুটবল) ৮৭ ভোট, খালিক মিয়া (মোরগ) ৩৬ ভোট পেয়েছেন। যুন্ম সম্পাদক পদে আজিজুর রহমান(তালা) ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকঠতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমদ (সিএনজি) পেয়েছেন ১০৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুশ শহীদ(মোমবাতি) ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্ধি শাহজাহান মিয়া (কলস) প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট, সাংগঠনিক পদে সিদ্দিক মিয়া (মোটর সাইকেল) ১৫৮ পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী লিটন মিয়া পেয়েছেন ৯১ ভোট। অফিস সম্পাদক পদে জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে নবীব হোসেন ও সদস্য পদে আব্দুল আলী, মারুফ মিয়া,মোঃ শামসুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page