কবি শাহাদাত হোসেন তালুকদার
তারিখঃ ২৪/০৬/২০২৩ খৃষ্টাব্দ
হৃদয় প্রাণে মুসলিমগণে
হেরম ক্কাবার টান,
জড়োসড়ো মক্কা ঘরে
ঈমানে মুসলমান।
ক্কাবার ক্কাবা বাইতুল মামুর
আসমানের উপর,
সেজদা তসবিহ ফেরেশতাদের
মামুর এ ক্কাবা ঘর।
তাহার সিদা আরব ভূমে
হেরেম ক্কাবা শরিফ,
বিশ্ব মুবিন ক্কাবায় শামিল
বিশ্বাসে আল্লার।
ভালো মন্দ আমরা পাপী
জমায়েত ক্কাবা ঘরে,
সাত সমুদ্র পাড়িয়ে খুঁজি
রাসুলে পাক যারে।
হালাল রুজির জীবনাচারে
তিনিই পরহেজগার,
আল্লা জানেন কে সেই তাহার
সাচ্চা ঈমানদার।
মিনার পথে এগিয়ে পাড়ি
লাব্বাইক আল্লাহ সুরে,
এই মিনাতে নামাজ কালাম
রাত্রি গুজার সারে।
সুবহে সাদিক ফজর শেষে
আরা ফার পথ ধরে,
আল্লাহ তাআলার নৈকট্য লাভের
অনুগ্রহ পোষন করে।
হাজির বান্দা ছুটে চলে
আরাফায় এক সাথে,
কবুল ফরমাও দয়াল তাদের
তোমারী দরবারে তে।
জোহর আসর আরাফাতে
দিবসের পুরো ভাগ ,
সকল হাজী ছুটে চলে
মুজদালিফার পথ।
হজ্জের অংশ মুজদালিফায়
দ্বিতীয় হজ্জের রাত,
ফজর নামাজ মুজদালিফায়
কবুলে কুদরত।
মিনার পথে দম কোরবানি
হজ্জের হকিকত,
হজ্জের রীতি নিয়ম বিধি
ইহাই হজ্জের ইবাদত।
তিন জামারায় পাথর ছুড়া
হজ্জের অংশ হয়,
সাফা মারওয়ায় দৌড়ে ছুটা
ইহাও নিতান্তই।
সাত চক্করে ঘুরে ঘুরে
হজ্জের তোয়াব ক্কাবায়,
বিষ্ময়ের সেই জমজম সৃষ্টি
আল্লাহর ইশারায়।
দ্বীন ইসলামে হজ্জ পালন এই
বেহেশতের নিয়ামত,
কবুল ফরমান ভাগ্যে সবার
হজ্জে ফরজ ইবাদত।


মন্তব্য